Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানের সামরিক স্থাপনাগুলোতে হামলা সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র: সেন্টকম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম

ইরানের সামরিক স্থাপনাগুলোতে হামলা সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র: সেন্টকম

ইরানের সামরিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ দফার হামলা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।

Advertisement

ইরানের সামরিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ দফার হামলা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। 

বুধবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সংশ্লিষ্ট একাধিক সামরিক স্থাপনায় এ হামলা চালানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সির। 

সেন্টকমের দাবি, হামলার লক্ষ্য ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার স্থাপনা, সামুদ্রিক সামরিক সক্ষমতা ও সংশ্লিষ্ট অবকাঠামো, সমুদ্রপথে মাইন পাতা-সংক্রান্ত ব্যবস্থা এবং বিভিন্ন যোগাযোগকেন্দ্র।

মার্কিন সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, ইরানের সাম্প্রতিক পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে ওয়াশিংটন।   

তবে সেন্টকমের এ ঘোষণার পরও আঞ্চলিক উত্তেজনা প্রশমিত হওয়ার কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, মার্কিন হামলার জবাবে ইরান জর্ডান, ইরাক ও বাহরাইনে মার্কিন স্বার্থ ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। জর্ডান ও বাহরাইন জানিয়েছে, তারা কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করেছে।

এদিকে ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার ঘটনায় বেসামরিক হতাহতের অভিযোগ উঠেছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, ওই হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।

কয়েক সপ্তাহের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর আবারও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাত তীব্র আকার ধারণ করেছে। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

নিজেকে বোকা মনে হচ্ছে: ইলন মাস্ক

নিজেকে বোকা মনে হচ্ছে: ইলন মাস্ক

পরমাণু যুদ্ধ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প-শি-পুতিন

পরমাণু যুদ্ধ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প-শি-পুতিন

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না: ট্রাম্প

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না: ট্রাম্প

ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি

ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি

চীনে ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু

চীনে ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু

আরও পড়ুন

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে?

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে?

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম