Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মাঝ আকাশে অসুস্থ পাইলট, বিপদ সংকেত পাঠিয়ে নামল ইন্ডিগোর বিমান

Advertisement

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম

মাঝ আকাশে অসুস্থ পাইলট, বিপদ সংকেত পাঠিয়ে নামল ইন্ডিগোর বিমান

Advertisement

মাঝ আকাশে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইন্ডিগোর একটি বিমানের পাইলট। পরিস্থিতির গুরুত্ব বুঝে জরুরি বিপদ সংকেত পাঠানোর পর বিমানটি ওমানের মাস্কাটে ঘুরিয়ে নেওয়া হয়। 

পরে বিমানটি নিরাপদে অবতরণ করে। অসুস্থ পাইলটকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। বিমানে থাকা যাত্রী ও অন্য ক্রুরা নিরাপদে রয়েছেন।

বৃহস্পতিবার দোহা থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে ইন্ডিগোর ‘৬ই ১৩০২’ ফ্লাইটে এ ঘটনা ঘটে।

ভারতীয় বিমান সংস্থার এক কর্মকর্তা জানান, দোহা থেকে বেঙ্গালুরুর উদ্দেশে উড্ডয়নের পর মাঝপথে আচমকা অসুস্থ হয়ে পড়েন পাইলট। 

তার শারীরিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে তিনি আর বিমান পরিচালনা করতে পারছিলেন না। পরে পরিস্থিতি বিবেচনায় জরুরি বিপদ সংকেত পাঠানো হয় এবং বিমানটির গন্তব্য পরিবর্তন করে মাস্কাটে নেওয়া হয়।

সাধারণত যাত্রীবাহী বিমানে দুজন প্রশিক্ষিত পাইলট থাকেন—একজন মূল পাইলট এবং অন্যজন সহকারী পাইলট। ফলে একজন অসুস্থ হয়ে পড়লেও অন্যজন বিমান পরিচালনার দায়িত্ব নিতে পারেন। এ ক্ষেত্রেও সহকারী পাইলটের দায়িত্ব পালনের ফলে বিমানটি নিরাপদে মাস্কাটে অবতরণ করতে সক্ষম হয়।

ইন্ডিগোর পক্ষ থেকে পরে জানানো হয়েছে, অসুস্থ হয়ে পড়া পাইলটের শারীরিক অবস্থা বর্তমানে ভালো। যাত্রীদের বেঙ্গালুরু পৌঁছে দিতে মাস্কাট থেকে একটি বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে নতুন ক্রুও পাঠানো হয়েছে।

তবে বিকল্প বিমানের ব্যবস্থা না হওয়া পর্যন্ত যাত্রীদের মাস্কাট বিমানবন্দরে অপেক্ষা করতে হয়। এ সময় তাদের বিশ্রামের ব্যবস্থা করার পাশাপাশি খাবার দেওয়া হয়।

এক বিবৃতিতে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে ইন্ডিগো। সংস্থাটি জানিয়েছে, যাত্রীদের দুর্ভোগ যতটা সম্ভব কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও জানানো হয়।

এর আগে সম্প্রতি ইন্ডিগোর আরেকটি ফ্লাইটেও বিপত্তি ঘটে। গোয়া থেকে দিল্লিগামী একটি বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটিকে জরুরি অবতরণ করানো হয়। ওই ঘটনার দুদিনের মধ্যেই ফের ইন্ডিগোর বিমানে মাঝ আকাশে পাইলট অসুস্থ হয়ে পড়ার ঘটনা সামনে এল।

তবে বৃহস্পতিবারের ঘটনায় বিমানটি শেষ পর্যন্ত নিরাপদে মাস্কাটে অবতরণ করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু

ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু

টাটা গোষ্ঠীকে ‘ধ্বংসের’ অভিযোগ, মোদি-শাহকে নিশানা রাহুলের

টাটা গোষ্ঠীকে ‘ধ্বংসের’ অভিযোগ, মোদি-শাহকে নিশানা রাহুলের

মোদির আসনে ধাক্কা খেল বিজেপি

মোদির আসনে ধাক্কা খেল বিজেপি

ঢাকার মেট্রোরেলে আড়াই লাখ কোটি টাকার মহাপরিকল্পনা, বড় কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

ঢাকার মেট্রোরেলে আড়াই লাখ কোটি টাকার মহাপরিকল্পনা, বড় কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

অর্ণবের তাণ্ডবে পশ্চিমবঙ্গ-ওড়িশায় সতর্কতা জারি

অর্ণবের তাণ্ডবে পশ্চিমবঙ্গ-ওড়িশায় সতর্কতা জারি

মেট্রোতে গোপনে নারীর ভিডিও ধারণ, ফোন চাইতেই পালালেন যুবক

মেট্রোতে গোপনে নারীর ভিডিও ধারণ, ফোন চাইতেই পালালেন যুবক

আরও পড়ুন

ক্ষমতা হারালেই কি গ্রেফতার হবেন নেতানিয়াহু?

ক্ষমতা হারালেই কি গ্রেফতার হবেন নেতানিয়াহু?

‘টাকা নেই, ভবিষ্যৎ নেই, আশাও নেই’, যুদ্ধের চাপে বিপর্যস্ত ইরানিরা

‘টাকা নেই, ভবিষ্যৎ নেই, আশাও নেই’, যুদ্ধের চাপে বিপর্যস্ত ইরানিরা

যুদ্ধ বন্ধে ইরানকে নতুন প্রস্তাব কাতারের, যা আছে এতে

যুদ্ধ বন্ধে ইরানকে নতুন প্রস্তাব কাতারের, যা আছে এতে

আরবদের বাদ দিয়ে নতুন সরকার গঠনের দাবি ইসরাইলি ডানপন্থি নেত্রীর

আরবদের বাদ দিয়ে নতুন সরকার গঠনের দাবি ইসরাইলি ডানপন্থি নেত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম