Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরান যুদ্ধের অবসানের বিষয়ে যা বললেন ভ্যান্স

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ এএম

ইরান যুদ্ধের অবসানের বিষয়ে যা বললেন ভ্যান্স

Advertisement

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ কবে শেষ হবে, তার কোনো সম্ভাব্য সময়সীমা দিতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার দাবি, বর্তমানে বড় ধরনের সামরিক অভিযান চলছে না। তবে বিভিন্ন এলাকায় সংঘাত ফের তীব্র হওয়ার বিষয়টি স্বীকার করেছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে এক সংবাদ ব্রিফিংয়ে ভ্যান্স বলেন, চলমান পরিস্থিতিকে তিনি সরাসরি ‘যুদ্ধ’ বলতে চান না। তার ভাষায়, ‘এই মুহূর্তে সক্রিয়ভাবে গোলাগুলি চলছে না।’ তবে কোথাও কোথাও সংঘাত বেড়েছে বলেও স্বীকার করেন তিনি।

ভ্যান্সের এই বক্তব্য আসে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক দিন ধরে চলা তীব্র সামরিক উত্তেজনার পর। তিনি দাবি করেন, বড় ধরনের সামরিক অভিযান প্রায় ছয় সপ্তাহ স্থায়ী হয়েছিল এবং এই সময়ে ইরানের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে যুদ্ধের অবসানের নির্দিষ্ট সময় নিয়ে প্রশ্ন করা হলে কোনো উত্তর দিতে পারেননি মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘যখন আপনি জানতে চান, এটি কখন শেষ হবে, তখন আসলে আপনি জানতে চাইছেন-ইরানিরা কখন জাহাজে হামলা বন্ধ করবে?’

ভ্যান্স বলেন, ‘বাস্তবতা হলো, এর উত্তর আমি জানি না। এ বিষয়ে আপনাকে ইরানিদেরই জিজ্ঞেস করতে হবে।’

চলমান সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হরমুজ প্রণালির দিকেও দৃষ্টি আকর্ষণ করেন ভ্যান্স। তার অভিযোগ, গুরুত্বপূর্ণ এই বাণিজ্যপথ দিয়ে জাহাজ চলাচলে বাধা দিচ্ছে ইরান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘নেতানিয়াহু আর দেশ পরিচালনার যোগ্য নন’, দাবি ইসরাইলি বিরোধী দলের

‘নেতানিয়াহু আর দেশ পরিচালনার যোগ্য নন’, দাবি ইসরাইলি বিরোধী দলের

নেতানিয়াহুর বিকল্প ব্যবস্থায় পানি ঢেলে দিল ইসরাইলের কেন্দ্রীয় ব্যাংক

নেতানিয়াহুর বিকল্প ব্যবস্থায় পানি ঢেলে দিল ইসরাইলের কেন্দ্রীয় ব্যাংক

ইরাকে আর মার্কিন সেনা নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাগদাদ

ইরাকে আর মার্কিন সেনা নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাগদাদ

ইসরাইলের নির্বাচনের সম্ভাব্য ৮ ফলাফল

আল জাজিরার এক্সপ্লেইনার ইসরাইলের নির্বাচনের সম্ভাব্য ৮ ফলাফল

ইসরাইলে নেতানিয়াহু সরকার পরিবর্তনের ডাক

ইসরাইলে নেতানিয়াহু সরকার পরিবর্তনের ডাক

হেবরনে ইসরাইলি অভিযানে ঘরছাড়া ২২০০ ফিলিস্তিনি

হেবরনে ইসরাইলি অভিযানে ঘরছাড়া ২২০০ ফিলিস্তিনি

আরও পড়ুন

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

১৭ ডিগ্রিতে নেমে এলো দিল্লির তাপমাত্রা

১৭ ডিগ্রিতে নেমে এলো দিল্লির তাপমাত্রা

ফ্রান্সে থমথমে পরিস্থিতি, ৩১ অক্টোবর ঘিরে নতুন বিক্ষোভের উত্তাপ!

ফ্রান্সে থমথমে পরিস্থিতি, ৩১ অক্টোবর ঘিরে নতুন বিক্ষোভের উত্তাপ!

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম