Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পাকিস্তানের বিরুদ্ধে কঠোর যে পদক্ষেপ নিল ভারত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম

পাকিস্তানের বিরুদ্ধে কঠোর যে পদক্ষেপ নিল ভারত

ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি নিয়ে টানাটানির মাঝেই লাদাখে কঠোর এক পদক্ষেপ নিয়ে নিল ভারত। লেহ জেলার উপশি এলাকায় সিন্ধু নদের ওপর সম্পূর্ণ প্রাকৃতিক পাথর দিয়ে প্রথম একটি বিশেষ শিলা বাঁধ তৈরি করেছে ভারত। 

কোনো সিমেন্ট ব্যবহার না করেই কেবল বড় বড় পাথর সাজিয়ে বানানো এই বাঁধের কারণে নদীতে পানির উচ্চতা প্রায় ১০ ফুট বেড়ে গেছে। ফলে সীমান্ত লাগোয়া এই খরাপ্রবণ অঞ্চলের কৃষকদের মুখে এখন হাসির ফোয়ারা।

এতদিন পাহাড়ি গভীর খাদ দিয়ে নদী বয়ে যাওয়ায় সাধারণ পাম্প দিয়ে পানি তোলা কৃষকদের জন্য ভীষণ কঠিন ছিল। বিশেষ করে বসন্তকালে যখন জমিতে বীজ বোনার আসল সময় আসত, তখন পানির চরম অভাব দেখা দিত। এতে ফসল ফলানো তো দূরের কথা, কৃষক পরিবারগুলোর জীবন চালানোই দায় হয়ে পড়েছিল।

নতুন বানানো এই বাঁধটিতে এখন একসাথে প্রায় ৪ কোটি লিটার পানি আটকে রাখা যাচ্ছে। সেই পানি খালের মাধ্যমে সরাসরি চলে যাচ্ছে শুকনো ও খরাকবলিত ফসলের ক্ষেতে।

তবে এই বাঁধ শুধু চাষাবাদের জন্যই নয়, দেশটির সুরক্ষার দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ। পাকিস্তানের সাথে চুক্তি সংক্রান্ত ঝামেলা শুরুর পর সীমান্তে নদীর পানিকে নিজেদের কাজে লাগানোর ওপর বেশি জোর দিচ্ছে ভারত। এই প্রকল্পটি সেই কৌশলেরই এক বড় প্রমাণ।

উপশির এই সফলতা দেখে লাদাখ প্রশাসন সিন্ধু নদসহ আশেপাশের নদীগুলোতে আরও ৩৬টি এমন ছোট ছোট বাঁধ তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে লেহ ও কারগিল অঞ্চলে প্রায় ৫৬ কোটি টাকা খরচে এগুলো তৈরি করা হবে। উঁচু পাহাড়ি এই দুর্গম এলাকায় পানির তীব্র সংকট মেটাতে এবং সীমান্ত এলাকাকে অর্থনৈতিকভাবে শক্ত করতে এই উদ্যোগ নতুন দিগন্ত খুলে দিচ্ছে।

সূত্র: ইন্ডিয়া টুডে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’

এসসিও সম্মেলনে শাহবাজ শরিফ ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’

সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান

সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান

সিন্ধুর পানি নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনা

সিন্ধুর পানি নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনা

সিন্ধু চুক্তিতে পাকিস্তানকে ছাড় দেবে না ভারত

সিন্ধু চুক্তিতে পাকিস্তানকে ছাড় দেবে না ভারত

আরও পড়ুন

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

১৭ ডিগ্রিতে নেমে এলো দিল্লির তাপমাত্রা

১৭ ডিগ্রিতে নেমে এলো দিল্লির তাপমাত্রা

ফ্রান্সে থমথমে পরিস্থিতি, ৩১ অক্টোবর ঘিরে নতুন বিক্ষোভের উত্তাপ!

ফ্রান্সে থমথমে পরিস্থিতি, ৩১ অক্টোবর ঘিরে নতুন বিক্ষোভের উত্তাপ!

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম