Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতে ৭৪০ কোটি ডলারের এআই ডেটা সেন্টার বানাচ্ছে টিসিএস

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম

ভারতে ৭৪০ কোটি ডলারের এআই ডেটা সেন্টার বানাচ্ছে টিসিএস

Advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অবকাঠামো খাতে বড় বিনিয়োগের পথে হাঁটছে ভারতের বৃহত্তম সফটওয়্যার রপ্তানিকারক প্রতিষ্ঠান টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)।

অংশীদারদের নিয়ে তেলেঙ্গানা রাজ্যে একটি বিশাল এআই ডেটা সেন্টার ক্যাম্পাস নির্মাণ করবে প্রতিষ্ঠানটি। এতে বিনিয়োগ করা হবে প্রায় ৭০০ বিলিয়ন রুপি বা ৭৪০ কোটি ডলার।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ সেপ্টেম্বর স্টক এক্সচেঞ্জে দেওয়া ফাইলিংয়ে মেগা প্রকল্পটির ঘোষণা দেয় টিসিএস।

টিসিএসের বিশেষ উদ্যোগ ‘হাইপারভল্ট’-এর আওতায় তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে ২৬৪ একর জমির ওপর ডেটা সেন্টারটি নির্মাণ করা হবে। এক গিগাওয়াট সক্ষমতার এই ডেটা সেন্টারের নির্মাণকাজ ধাপে ধাপে সম্পন্ন করা হবে। পুরো প্রকল্প শেষ হলে এটি ভারতের অন্যতম বৃহৎ এআই অবকাঠামোতে পরিণত হবে।

মূলত এআই নিয়ে কাজ করা প্রতিষ্ঠান এবং হাইপারস্কেলারদের জন্য এ ডেটা সেন্টার তৈরি করা হচ্ছে। হাইপারস্কেলার বলতে বড় পরিসরে ক্লাউড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে বোঝায়।

ডেটা সেন্টারটিতে এআই মডেল প্রশিক্ষণ ও ইনফারেন্সের জন্য ‘হাই-ডেনসিটি জিপিইউ’ এবং ‘লিকুইড-কুলড’ কম্পিউটিং অবকাঠামোর সুবিধা থাকবে।

টিসিএসের প্রধান নির্বাহী কর্মকর্তা কে কৃতিবাসন এক বিবৃতিতে বলেন, ‘বৈশ্বিক গ্রাহকদের সেবা দেওয়ার জন্য যে পরিসর, মেধা এবং অনুকূল ইকোসিস্টেম প্রয়োজন, হায়দ্রাবাদে তার সবই রয়েছে।’

প্রথাগত তথ্যপ্রযুক্তি সেবার বাইরে ব্যবসার পরিধি বাড়ানোর চেষ্টা করছে টিসিএস। এরই অংশ হিসেবে মেগা ডেটা সেন্টার নির্মাণের ঘোষণার কয়েক দিন আগে জার্মানির বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পোর্শে এজির অটোমোটিভ ও কনসালটিং ইউনিট ‘এমএইচপি’ কিনে নেওয়ার চুক্তি করে প্রতিষ্ঠানটি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘এআই’ নাম বদলে ‘এসআই’ চাচ্ছেন ট্রাম্প, স্লোভেনিয়া কেন আলোচনায়?

‘এআই’ নাম বদলে ‘এসআই’ চাচ্ছেন ট্রাম্প, স্লোভেনিয়া কেন আলোচনায়?

৫ নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ এআই বিজনেস সামিট

৫ নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ এআই বিজনেস সামিট

এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন

এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন

এআই দিয়ে লেখা বইয়ের জন্য চালু হলো নতুন সাহিত্য পুরস্কার

এআই দিয়ে লেখা বইয়ের জন্য চালু হলো নতুন সাহিত্য পুরস্কার

জন্ম নেওয়া নবজাতকের মুখে গোঁফ! সত্যি নাকি এআই’র কারসাজি

জন্ম নেওয়া নবজাতকের মুখে গোঁফ! সত্যি নাকি এআই’র কারসাজি

এআই দিয়ে নির্মিত পুরো চলচ্চিত্র, প্রথমবার মুক্তি পেল চীনে

এআই দিয়ে নির্মিত পুরো চলচ্চিত্র, প্রথমবার মুক্তি পেল চীনে

আরও পড়ুন

ইসরাইলে নেতানিয়াহুর দাপট কমল, ক্ষমতার চাবি ফিলিস্তিনিদের হাতে

ইসরাইলে নেতানিয়াহুর দাপট কমল, ক্ষমতার চাবি ফিলিস্তিনিদের হাতে

কাতারের শান্তি প্রস্তাব নাকচ ইরানের, নতুন হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্য

কাতারের শান্তি প্রস্তাব নাকচ ইরানের, নতুন হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্য

ক্ষমতা হারালেই কি গ্রেফতার হবেন নেতানিয়াহু?

ক্ষমতা হারালেই কি গ্রেফতার হবেন নেতানিয়াহু?

‘টাকা নেই, ভবিষ্যৎ নেই, আশাও নেই’, যুদ্ধের চাপে বিপর্যস্ত ইরানিরা

‘টাকা নেই, ভবিষ্যৎ নেই, আশাও নেই’, যুদ্ধের চাপে বিপর্যস্ত ইরানিরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম