ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ এএম
বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সরকার পতনের খুব কাছাকাছি পৌঁছে গেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সিরিয়ার দখলকৃত জাবল আল-শেখ বা মাউন্ট হারমন সফরকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।
ঘটনাস্থল পরিদর্শনের সময় নেতানিয়াহু বলেন, এখনও কিছু কাজ বাকি রয়েছে, যার মধ্যে প্রধান কাজ হলো ইরানের এই সরকারকে উৎখাত করা। তারা এই লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি আছেন এবং ইরানের মূল অক্ষটি শেষ পর্যন্ত পুরোপুরি ধসে পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইসরাইলি বাহিনী সিরিয়ার সীমানার ভেতরে তাদের দখলদারিত্ব বজায় রেখেছে উল্লেখ করে সফরে নেতানিয়াহু আরও পুনর্ব্যক্ত করেন যে, তারা তাদের সীমান্তে কোনো সন্ত্রাসী বাহিনীকে কিছুতেই আস্তানা গড়তে বা শক্তিশালী হতে দেবেন না।
সূত্র: আল-জাজিরা।

