Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ড্রোন হামলার মুখে জেলেনস্কির বিমান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ এএম

ড্রোন হামলার মুখে জেলেনস্কির বিমান

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

Advertisement

নরওয়ে যাওয়ার পথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী বিমান অল্পের জন্য ড্রোন হামলার শিকার হওয়া থেকে রক্ষা পেয়েছে। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরে এ তথ্য জানান। খবর দ্য ডনের 

বুধবার (৯ সেপ্টেম্বর) নরওয়ের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকেকে স্টোরে বলেন, মলদোভা থেকে নরওয়ের রাজধানী অসলো যাওয়ার সময় জেলেনস্কির বিমানটি উড্ডয়নের মুহূর্তে একটি ড্রোনের খুব কাছ দিয়ে যায়।

তিনি বলেন,‘মলদোভা থেকে উড্ডয়নের সময় তার বিমানটি প্রায় একটি ড্রোনের আঘাতে পড়েছিল। এটাই তার প্রতিদিনের বাস্তবতা।’

তবে ঘটনাটি কীভাবে ঘটেছে বা ড্রোনটি কার ছিল, সে বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি নরওয়ের প্রধানমন্ত্রী।


জেলেনস্কি মঙ্গলবার সন্ধ্যায় অসলো পৌঁছান। সেখানে তিনি নরওয়ের প্রধানমন্ত্রী স্টোরে, অর্থমন্ত্রী ইয়েন্স স্টলটেনবার্গ এবং পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইদে’র সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইউক্রেনকে সামরিক সহায়তা, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বেসামরিক সহায়তাদেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়।

বুধবার নরওয়ের প্রয়াত রাজা হারাল্ডের শেষকৃত্যে অন্যান্য দেশের অতিথিদের সঙ্গে যোগ দেন জেলেনস্কি। গত ২৮ আগস্ট ৮৯ বছর বয়সে মারা যান রাজা হারাল্ড।


শেষকৃত্য শেষে জেলেনস্কি নরওয়ে ছেড়ে কানাডার উদ্দেশে রওনা হন, সেখানে দেশটির নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বলে জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইউক্রেনীয় সেনাবাহিনীর রসদবাহী জাহাজে রাশিয়ার হামলা

ইউক্রেনীয় সেনাবাহিনীর রসদবাহী জাহাজে রাশিয়ার হামলা

স্টারলিংক ব্যবহার করে মানুষ হত্যায় জড়িত ইউক্রেন, দাবি ইলন মাস্কের

স্টারলিংক ব্যবহার করে মানুষ হত্যায় জড়িত ইউক্রেন, দাবি ইলন মাস্কের

স্টারলিংক নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে মাস্কের গুরুতর অভিযোগ

স্টারলিংক নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে মাস্কের গুরুতর অভিযোগ

ইউক্রেনের এক শহরে যুদ্ধ থামালেন মেলানিয়া ট্রাম্প

ইউক্রেনের এক শহরে যুদ্ধ থামালেন মেলানিয়া ট্রাম্প

নভেম্বরে আবুধাবিতে রাশিয়ার সঙ্গে ইউক্রেন-যুক্তরাষ্ট্রের শান্তি বৈঠক

নভেম্বরে আবুধাবিতে রাশিয়ার সঙ্গে ইউক্রেন-যুক্তরাষ্ট্রের শান্তি বৈঠক

দুই পা হারিয়ে ৮ মাস লুকিয়ে ছিলেন গর্তে—ইউক্রেনীয় সেনার বেঁচে ফেরার অবিশ্বাস্য গল্প

দুই পা হারিয়ে ৮ মাস লুকিয়ে ছিলেন গর্তে—ইউক্রেনীয় সেনার বেঁচে ফেরার অবিশ্বাস্য গল্প

আরও পড়ুন

দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুসি-লাথি

আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুসি-লাথি

তাইওয়ানের বিমানের জন্য আকাশসীমা খুলল পাকিস্তান

তাইওয়ানের বিমানের জন্য আকাশসীমা খুলল পাকিস্তান

ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম