যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পিএম
মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, তিনি আর যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নন। তবে তিনি মনে করেন, দেশকে আরও শক্তিশালী হতে হবে যাতে ভবিষ্যতে শত্রু বা অন্য দেশের সামনে দুর্বল হয়ে আলোচনায় বসতে না হয়। খবর মিডলইস্ট আই-এর।
দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রধানদের সঙ্গে এক সভায় এসব কথা বলেন প্রেসিডেন্ট। তিনি বলেন, দেশের অর্থনীতি, দেশ পরিচালনা এবং সংস্কৃতি রক্ষায় গবেষক ও বিশ্ববিদ্যালয়গুলোকে সরকারের পাশে দাঁড়াতে হবে।
শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে পেজেশকিয়ান জানান, শিক্ষার্থীরা কেবল রাস্তায় নেমে আন্দোলন না করে বরং দেশের নানা সমস্যা কীভাবে মেটানো যায়, সেই পথে হাঁটুক।
রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে ইরানি প্রেসিডেন্ট বলেন, যার রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, দেশের সমস্যা সমাধানে যিনি সাহায্য করবেন, তাকেই তিনি স্বাগত জানাবেন। সেই সঙ্গে দেশের অর্থনৈতিক অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন তিনি।

