Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন

৩ মার্কিন সেনাকে হত্যায় ইরানকে সহায়তা করে চীন

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ এএম

৩ মার্কিন সেনাকে হত্যায় ইরানকে সহায়তা করে চীন

মার্কিন সামরিক ঘাঁটিতে গত জুলাই মাসে প্রাণঘাতী হামলা চালাায় ইরান। ছবি: সংগৃহীত

Advertisement

জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে গত  জুলাই মাসে প্রাণঘাতী হামলা চালাতে ইরান চীনের সরবরাহ করা উচ্চ-রেজল্যুশনের স্যাটেলাইট ছবি ব্যবহার করেছিল। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ইরান জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটির বিস্তারিত স্যাটেলাইট ছবি সংগ্রহ করেছিল। ওই ঘাঁটিতেই হামলা চালানো হয় এবং এতে তিনজন মার্কিন সেনা নিহত হন।

তবে মার্কিন কর্মকর্তারা জানান, কোন চীনা প্রতিষ্ঠান ইরানকে এসব ছবি সরবরাহ করেছে, তা তারা প্রকাশ করেননি। একই সঙ্গে তারা চীনা সরকারের সরাসরি সম্পৃক্ততারও অভিযোগ করেননি।


ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। তবে চীন অভিযোগ অস্বীকার করে প্রমাণ দাবি করেছে।

এর আগে মে মাসে যুক্তরাষ্ট্র তিনটি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ওয়াশিংটনের অভিযোগ ছিল, প্রতিষ্ঠানগুলো ইরানকে এ ধরনের স্যাটেলাইট ছবি সরবরাহে সহায়তা করেছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম