Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার বিষয়ে যে কঠোর বার্তা দিল ইরান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার বিষয়ে যে কঠোর বার্তা দিল ইরান

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের সব শর্ত মেনে না নেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে সঙ্গে কোনো সংলাপ বা আলোচনার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

আজিজি বলেন, মার্কিন পক্ষ ইরানের সব শর্ত মেনে না নেওয়া পর্যন্ত সংলাপ ও আলোচনার কোনো লাভ নেই।

এরপর আরেকটি পোস্টে তিনি আরও বলেন, কোনো আলোচনা নয়। ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত আলোচনা অর্থহীন।

এদিকে, আন্তর্জাতিক তেল বাণিজ্যের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। ইয়েমেন উপকূলের কাছে লোহিত সাগরের দক্ষিণ প্রবেশমুখে অবস্থিত মায়ুন দ্বীপ দখলে নেওয়ার পর এ দাবি করা হয়েছে।

মায়ুন দ্বীপটি পেরিম দ্বীপ নামেও পরিচিত। বাব আল-মান্দেব প্রণালির মাঝামাঝি অবস্থানের কারণে দ্বীপটি সামুদ্রিক চলাচল পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তেলের পাইপলাইনে হামলা চালায় হুথি গোষ্ঠি। এরপরই ওই পাইপলাইন থেকে তেল সরবরাহ বন্ধ ঘোষণা করে সৌদি কর্তৃপক্ষ।

এমন পরিস্থিতির মধ্যেই খবর আসে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হুথিদের ওপর মার্কিন বাহিনী যাতে হামলা চালায় সেজন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তবে ওই অনুরোধ নাকচ করে দেন ট্রাম্প।

সূত্র: আলজাজিরা

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম