Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইসরাইলি নাগরিকের ১৩ বছরের কারাদণ্ড

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ এএম

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইসরাইলি নাগরিকের ১৩ বছরের কারাদণ্ড

আলেক্সান্ডার গ্রানোভস্কি। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি, অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে এক ইসরাইলি নাগরিকের ১৩ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ইসরাইলি সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, আলেক্সান্ডার গ্রানোভস্কি নামে ওই ব্যক্তির বয়স ৩০-এর কোঠায়। ২০২৪ সালে তাকে গ্রেফতার করা হয়। 

পরে আদালতে প্রমাণিত হয়, তিনি একজন ইরানি এজেন্টের হয়ে নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন কাজ করতেন এবং এর বিনিময়ে ডিজিটাল মাধ্যমে হাজার হাজার ডলার নিতেন।

ইসরাইলি দৈনিক হারেৎজ জানিয়েছে, গ্রানোভস্কি টেলিগ্রামের মাধ্যমে ওই ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। তিনি ইসরাইলের সাবেক জেনারেল ও ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির নেতা বেনি গ্যান্টজের বাসার আশপাশের এলাকার ছবি পাঠিয়েছিলেন।

অভিযোগপত্র অনুযায়ী, গ্রানোভস্কি নয়টি গাড়িতে আগুন দেন এবং বিভিন্ন স্থানে দেয়ালে গ্রাফিতি আঁকেন। পাশাপাশি, সহিংস কর্মকাণ্ডে অংশ নেওয়ার জন্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অন্য ব্যক্তিদেরও নিয়োগের চেষ্টা করেছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আদালতের রায়ে এসব কর্মকাণ্ডের জন্য তাকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ক্ষমতায় ফিরলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি বেন গভিরের

ক্ষমতায় ফিরলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি বেন গভিরের

গাজায় যা করেছি, পশ্চিম তীরেও তাই করতে হবে: ইসরাইলি মন্ত্রী

গাজায় যা করেছি, পশ্চিম তীরেও তাই করতে হবে: ইসরাইলি মন্ত্রী

আমেরিকার ওপর আমাদের কোনো আস্থা নেই: পেজেশকিয়ান

আমেরিকার ওপর আমাদের কোনো আস্থা নেই: পেজেশকিয়ান

হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

২ হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২ হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

শত্রু দেশে পা রেখেও বিশ্বমঞ্চে জয়জয়কার ইরানের

সিএনএনের বিশ্লেষণ শত্রু দেশে পা রেখেও বিশ্বমঞ্চে জয়জয়কার ইরানের

আরও পড়ুন

মুকেশ আম্বানির ছেলেকে অধ্যাপক নিয়োগ, সমালোচনায় নিউক্যাসল বিশ্ববিদ্যালয়

মুকেশ আম্বানির ছেলেকে অধ্যাপক নিয়োগ, সমালোচনায় নিউক্যাসল বিশ্ববিদ্যালয়

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

ক্ষমতায় ফিরলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি বেন গভিরের

ক্ষমতায় ফিরলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি বেন গভিরের

বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত

বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম