Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

আল-জাজিরার বিশ্লেষণ

ইসরাইলের কাছে ৬০ হাজার শক্তিশালী বোমা বিক্রি করছে যুক্তরাষ্ট্র

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পিএম

ইসরাইলের কাছে ৬০ হাজার শক্তিশালী বোমা বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলের কাছে ৬০ হাজার ভারী ও অত্যন্ত ধ্বংসাত্মক বোমা বিক্রির বড় একটি পরিকল্পনা হাতে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। প্রায় ২ দশমিক ৮ বিলিয়ন ডলার মূল্যের এই অস্ত্র চুক্তির বিষয়ে মার্কিন কংগ্রেসকে ইতোমধ্যে অনানুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

এই প্যাকেজে প্রায় দুই হাজার পাউন্ড বা প্রায় এক টন ওজনের বিভিন্ন শক্তিশালী বোমা রয়েছে। এর মধ্যে রয়েছে এমকে-৮৪, বিএলইউ-১১৭ এবং কংক্রিট বা শক্ত ভূগর্ভস্থ কাঠামো ভেদ করতে সক্ষম আই-২০০০ পেনিট্রেটর বোমা। এসব বোমা বিস্ফোরিত হলে বিশাল এলাকাজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে এবং বহু দূরে থাকা মানুষও প্রাণ হারাতে পারে।

গাজায় চলমান সংঘাত ও বিভিন্ন হামলার সময় এর আগেও ইসরাইল এ ধরনের ভারী বোমা ব্যবহার করেছে, যা নিয়ে বিশ্বজুড়ে নানা সমালোচনা রয়েছে। এর আগে বাইডেন প্রশাসন বেসামরিক মৃত্যুর আশঙ্কায় কিছু বোমার সরবরাহ আটকে দিলেও, ট্রাম্প ক্ষমতায় এসে সেই নিষেধাজ্ঞা বাতিল করেন এবং ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বাড়িয়ে দেন।

এদিকে মার্কিন সরকারের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন দেশটির বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও আইনপ্রণেতারা। তাদের মতে, আমেরিকার করদাতাদের টাকায় কেনা এসব বিধ্বংসী অস্ত্র মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতকে আরও দীর্ঘায়িত করবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বহুগুণ বাড়িয়ে দেবে।


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম