Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

কেন ‍যুক্তরাষ্ট্রের বদলে অন্য মিত্রদের সহায়তা চায় সৌদি আরব

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম

কেন ‍যুক্তরাষ্ট্রের বদলে অন্য মিত্রদের সহায়তা চায় সৌদি আরব

Advertisement

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সাম্প্রতিক দিনগুলোয় সৌদি আরবের দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া টালমাটাল অবস্থায় পড়েছে রিয়াদ। 

এর মধ্যেই শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র আর ড্রোন ধ্বংসে ব্যবহৃত প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের (ইন্টারসেপ্টর মিসাইল) সংকট দেখা দিয়েছে তাদের।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বার্তাসংস্থা এপি জানায়, পরিস্থিতি সামাল দিতে আঞ্চলিক ও পশ্চিমা মিত্রদের দ্বারস্থ হয়েছে সৌদি আরব সরকার। তাদের কাছে অতিপ্রয়োজনীয় সহায়তা চাওয়া হয়েছে।  

সৌদি আরবের পক্ষ থেকে ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান ও মিসরের সঙ্গে সহায়তার বিষয়ে আলোচনা করা হয়েছে। আরও স্পষ্ট করে বললে, ইরান–সমর্থিত হুতি ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর ছোড়া ক্ষেপণাস্ত্র–ড্রোন ঠেকাতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহের অনুরোধ জানিয়েছে রিয়াদ।

মিসাইল ও ড্রোন আটকানোর জন্য ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করা হয়। যেগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছুড়ে আকাশে থাকা ড্রোন বা মিসাইল ধ্বংস করা হয়।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছেন, সৌদির অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ করায় তাদেরও ইন্টারসেপ্টর মিসাইলে ঘাটতি পড়েছে। আর এমন পরিস্থিতিতে সৌদি অন্য দেশগুলোর কাছে সহায়তা চেয়েছে।

সৌদি আরবের প্রধান মিত্র ও অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে যুদ্ধরত যুক্তরাষ্ট্র নিজেও এখন ক্ষেপণাস্ত্র–প্রতিরোধী অস্ত্রের সংকটে। ছয় মাসের বেশি সময় ধরে চলা টানা যুদ্ধের জেরে দেশটিতে এসব অস্ত্রের মজুত কমতির দিকে।

 এ কারণে সৌদি আরব যুক্তরাষ্ট্রের মুখাপেক্ষী না থেকে অন্যান্য দেশের কাছে সহায়তা চাইছে, বলেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে সৌদি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তাসংস্থা এপি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম