Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ এএম

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রশিক্ষণ মহড়ার সময় একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলের ভিডিওতে বড় ধরনের আগুনের গোলা এবং আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মিশিগান স্টেট পুলিশ। খবর সিএনএনের।

দুর্ঘটনার আগে ওই যুদ্ধবিমানের সঙ্গে থাকা আরেকটি বিমানের পাইলট বিমানটির সম্ভাব্য বিপদের কথা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান। লাইভএটিসি ডটনেটের ধারণ করা অডিওতে তাকে বলতে শোনা যায়, বিমানটি সম্ভবত কোনো পাখির সঙ্গে ধাক্কা খেয়ে থাকতে পারে।

এরপর স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে বিমানটি একটি আবাসিক এলাকার কাছের মাঠে বিধ্বস্ত হয়। 

এয়ার ট্রাফিক কন্ট্রোলের এক কর্মকর্তা জানান, যুদ্ধবিমানটির ইঞ্জিনে সমস্যা হয়ে থাকতে পারে এবং পাইলট বিমান থেকে বের হয়ে গেছেন। দুর্ঘটনাস্থলে ব্যাপক কালো ধোঁয়া দেখা যাচ্ছিল বলেও তিনি জানান।

মিশিগান স্টেট পুলিশের তথ্যানুযায়ী, বিমানটিতে শুধু একজন পাইলট ছিলেন। বিধ্বস্ত হওয়ার আগেই তিনি নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। দুর্ঘটনায় অন্য কেউ আহত হননি।

অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, বিমানটি মিশিগানের আলপেনা এলাকায় অবস্থিত একটি ন্যাশনাল গার্ড ঘাঁটিতে প্রশিক্ষণ মহড়ায় অংশ নিচ্ছিল।

দুর্ঘটনার পর বিমান থেকে সংশ্লিষ্ট একটি ‘বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার’ আশঙ্কায় ঘটনাস্থলের এক মাইলের মধ্যে থাকা বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। পরে বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে অধিকাংশ বাসিন্দাকে নিজ নিজ বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়।

দুর্ঘটনার কারণ এবং যুদ্ধবিমানটির ইঞ্জিনে কী ধরনের সমস্যা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্পকে ঘিরে নেটদুনিয়ায় বিদ্রূপের ঝড়

মার্কিন মধ্যবর্তী নির্বাচন ২০২৬ ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্পকে ঘিরে নেটদুনিয়ায় বিদ্রূপের ঝড়

নির্বাচনে ভরাডুবি, ফক্স নিউজের ঘাড়ে দায় চাপালেন ট্রাম্প

নির্বাচনে ভরাডুবি, ফক্স নিউজের ঘাড়ে দায় চাপালেন ট্রাম্প

আমেরিকার জনগণ স্পষ্ট বার্তা দিয়েছেন: ওবামা

আমেরিকার জনগণ স্পষ্ট বার্তা দিয়েছেন: ওবামা

এখন ইনশাআল্লাহকে ‘আলহামদুলিল্লাহতে’ পরিণত করতে পারি: এল-সায়েদ

এখন ইনশাআল্লাহকে ‘আলহামদুলিল্লাহতে’ পরিণত করতে পারি: এল-সায়েদ

ওহাইওর ইতিহাসে প্রথম নারী গভর্নর নির্বাচিত অ্যামি অ্যাকটন

ওহাইওর ইতিহাসে প্রথম নারী গভর্নর নির্বাচিত অ্যামি অ্যাকটন

মার্কিন কংগ্রেসে দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত নারী কে এই পিয়া দান্ডিয়া?

মার্কিন কংগ্রেসে দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত নারী কে এই পিয়া দান্ডিয়া?

আরও পড়ুন

ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে তেহরানে বিশাল বিলবোর্ড

ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে তেহরানে বিশাল বিলবোর্ড

মার্কিন মধ্যবর্তী নির্বাচন ২০২৬ ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্পকে ঘিরে নেটদুনিয়ায় বিদ্রূপের ঝড়

ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্পকে ঘিরে নেটদুনিয়ায় বিদ্রূপের ঝড়

নির্বাচনে ভরাডুবি, ফক্স নিউজের ঘাড়ে দায় চাপালেন ট্রাম্প

নির্বাচনে ভরাডুবি, ফক্স নিউজের ঘাড়ে দায় চাপালেন ট্রাম্প

আমেরিকার জনগণ স্পষ্ট বার্তা দিয়েছেন: ওবামা

আমেরিকার জনগণ স্পষ্ট বার্তা দিয়েছেন: ওবামা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম