গাজা ইস্যুতে মুখ খুললেন এড শিরান
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম
এড শিরান। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ফিলিস্তিনের সমর্থনে কথা বলায় জনপ্রিয় র্যাপার ম্যাকলেমোরকে নিজের কনসার্ট শো থেকে বাদ দিয়েছিলেন এড শিরান। আর তাতেই শুরু হয়েছে আসল বিতর্ক।
প্রতিবাদে এড শিরানের সঙ্গে একই মঞ্চে গান গাইতে রাজি না হয়ে একে একে শো ছেড়েছেন অন্য সব নামী গায়করা। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে কনসার্ট করেছেন এড শিরান। ম্যাকলমোরকে বাদ দেওয়ার প্রতিবাদে তার ট্যুরের চার উদ্বোধনী শিল্পীই সরে দাঁড়ান। ফলে শেষ পর্যন্ত সহশিল্পী ছাড়াই স্টেজে উঠে একাই গান গাইতে হচ্ছে এড শিরানকে।
অবশেষে গাজার পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ ও ‘অন্যায়’ বলে মন্তব্য করেছেন এড শিরান। একই সঙ্গে ম্যাকলমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্তে তার কোনো ভূমিকা ছিল না বলেও জানিয়েছেন তিনি।
ঘটনার সূত্রপাত গত ৫ সেপ্টেম্বর। নিউ জার্সিতে এক শোতে গিয়ে র্যাপার ম্যাকলেমোর ‘ফ্রি ফিলিস্তিন’ বলে চিৎকার করেন। এতেই ক্ষুব্ধ হন এক ইসরাইলপন্থী মার্কিন শতকোটিপতি। তার চাপে পড়েই এড শিরানের কনসার্ট ট্যুর থেকে বাদ দেওয়া হয় ম্যাকলেমোরকে।
এই ঘটনার পরেই তৈরি হয় বড় বিতর্ক। এড শিরানের ট্যুরে একসঙ্গে গাওয়ার কথা ছিল প্রখ্যাত শিল্পী বিলি আইলিশের ভাই ফিনিয়াস, লুকাস গ্রাহাম এবং অ্যারন রো-এর মতো তারকাদের। কিন্তু ম্যাকলেমোরকে এভাবে বাদ দেওয়ায় তারা ক্ষুব্ধ হন এবং ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে এড শিরানের শো বয়কট করার ঘোষণা দেন।
অন্যদিকে, সাধারণ মানুষ ও বিভিন্ন সংস্থা এখন এড শিরানের বিশ্বজুড়ে হওয়া সব কনসার্ট বয়কট করার ডাক দিয়েছে। পরিস্থিতি যে এতদূর গড়াবে তা বুঝতে না পেরে এড শিরান স্পষ্ট জানিয়েছেন, ম্যাকলেমোরকে বাদ দেওয়ার এই সিদ্ধান্ত তিনি নেননি এবং এর পেছনে তার কোনো হাত নেই।
এড শিরান বিপাকে পড়লেও, অবরুদ্ধ গাজার মানুষ ভুলেনি গায়ক ম্যাকলেমোরকে। তার এই সাহসিকতার জন্য গাজা শহরের এক ধ্বংসস্তূপের দেয়ালে বিশাল একটি ছবি এঁকেছেন সেখানকার শিল্পীরা। ফিলিস্তিনের পতাকার সাথে ম্যাকলেমোরের সেই ছবিতে লেখা রয়েছে— ‘আমাদের ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।’
সূত্র: আল-জাজিরা।

