হঠাৎ ফেসবুক-ইনস্টাগ্রামে বিভ্রাট
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রে সাময়িক বিভ্রাটের পর স্বাভাবিক হয়েছে মেটার সামাজিক মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের সেবা। রোববার রাতে কয়েক হাজার ব্যবহারকারী দুই প্ল্যাটফর্মেই সমস্যার কথা জানান।
স্থানীয় সময় রোববার রাত ৮টা ৫৫ মিনিটের দিকে এ বিভ্রাট শুরু হয়। খবর রয়টার্সের।
ওয়েবসাইট ও অনলাইন সেবার বিভ্রাটের তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান ডাউনডিটেক্টরের তথ্যানুযায়ী, ফেসবুক নিয়ে ১৭ হাজারের বেশি এবং ইনস্টাগ্রাম নিয়ে পাঁচ হাজারের বেশি সমস্যার প্রতিবেদন জমা পড়ে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাত ১০টার দিকে দুই প্ল্যাটফর্ম নিয়ে সমস্যার প্রতিবেদন দ্রুত কমে আসে। এতে ধারণা করা হয়, ওই সময়ের মধ্যেই ফেসবুক ও ইনস্টাগ্রামের সেবা অনেকাংশে স্বাভাবিক হয়ে যায়।
তবে বিভ্রাটের কারণ সম্পর্কে মেটার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে রয়টার্সের প্রশ্নেরও তাৎক্ষণিক জবাব দেয়নি প্রতিষ্ঠানটি।
ডাউনডিটেক্টরের তথ্য মূলত ব্যবহারকারীদের পাঠানো সমস্যার প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি হয়। ফলে প্রকৃতপক্ষে কতজন ব্যবহারকারী এই বিভ্রাটে আক্রান্ত হয়েছেন, তা নিশ্চিতভাবে বলা যায় না।
এর আগে, গত জুলাইয়েও ফেসবুক ও ইনস্টাগ্রামে একই ধরনের বিভ্রাট দেখা দিয়েছিল। সে সময় ডাউনডিটেক্টরে ফেসবুক নিয়ে সর্বোচ্চ চার হাজার ৮০৮টি এবং ইনস্টাগ্রাম নিয়ে দুই হাজার ৮২৯টি সমস্যার প্রতিবেদন পাওয়া যায়।

