Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

মক্কাসহ সৌদির বিভিন্ন এলাকায় সতর্কতা জারি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম

মক্কাসহ সৌদির বিভিন্ন এলাকায় সতর্কতা জারি

সংগৃহীত ছবি

Advertisement

সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ নিয়ে একাধিক সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সৌদি সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এসব সতর্কতা জারি করা হয়।

সতর্কতার আওতায় রয়েছে পবিত্র নগরী মক্কা, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুক, লোহিত সাগরের তীরবর্তী জেদ্দা ও ইয়ানবু এবং দক্ষিণাঞ্চলের তাইফ এলাকা।

সৌদি আরবের এসব অঞ্চলে বিপজ্জনক পরিস্থিতির সম্ভাবনা থাকায় স্থানীয় বাসিন্দা ও সেখানে অবস্থানরতদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিশেষ করে কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে এবং পরিস্থিতি সম্পর্কে নিয়মিত আপডেট নিতে বলা হয়েছে।

মক্কা ও জেদ্দার মতো জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের সতর্কতা জারি হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। মক্কা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় নগরী এবং প্রতি বছর বিপুলসংখ্যক মানুষ সেখানে যাতায়াত করেন। অন্যদিকে জেদ্দা ও ইয়ানবু লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ শহর ও বন্দর এলাকা।

এদিকে, সতর্কতার আওতায় থাকা তাবুক ও তাইফও সৌদি আরবের গুরুত্বপূর্ণ অঞ্চল। ফলে একাধিক এলাকায় একসঙ্গে সতর্কতা জারি করায় স্থানীয়ভাবে পরিস্থিতির ওপর নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে প্রকাশিত এসব সতর্কতার পেছনে ঠিক কী ধরনের সম্ভাব্য ঝুঁকি রয়েছে, তা বিস্তারিতভাবে জানানো হয়নি। সতর্কতার ধরন ও সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি সম্পর্কে সৌদি কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার দিকে নজর রাখা হচ্ছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম