Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতে কনটেন্ট ক্রিয়েটরের বাড়ি থেকে কোটি টাকার সম্পদ চুরি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পিএম

ভারতে কনটেন্ট ক্রিয়েটরের বাড়ি থেকে কোটি টাকার সম্পদ চুরি

ছবি: সংগৃহীত

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত গহনা, নগদ টাকা ও পরিবারের ভ্রমণের ছবি-ভিডিও পোস্ট করতেন ভারতের তামিলনাড়ুর এক নারী ইনফ্লুয়েন্সার। সম্প্রতি তার অনুপস্থিতিতে বাড়িতে হানা দিয়ে প্রায় ১ কোটি (বাংলাদেশি টাকায় ১ লাখ ২৮ হাজার টাকা) রুপি মূল্যের স্বর্ণ ও হীরার গহনা এবং নগদ অর্থ চুরি করে নিয়ে গেছে চোরের দল। 

পুলিশ এখন খতিয়ে দেখছে, ওই নারীর অনলাইন পোস্ট দেখেই চোরেরা এই চুরির পরিকল্পনা করেছিল কিনা। 

ভুক্তভোগী ইনফ্লুয়েন্সারের নাম মধুমিতা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা সাড়ে চার লাখেরও বেশি। তিনি নিয়মিত নিজের বিপুল পরিমাণ গহনা ও টাকার ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করতেন।

স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধুমিতা ও তার পরিবার কেনাকাটার জন্য বাইরে যান। সে সুযোগে ঘরের পেছনের দরজার তালা ভেঙে ভেতরের আলমারি লুট করে নেয় চোরেরা। তারা প্রায় ১২০ ভরি স্বর্ণালংকার, মূল্যবান হীরার গহনা এবং ৫০ হাজার নগদ রুপি নিয়ে পালিয়ে যায়। 

এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, চুরির কিছুদিন আগেই মধুমিতা বিছানায় টাকার বান্ডিল ছড়িয়ে এবং গায়ে প্রচুর গহনা জড়িয়ে বেশ কিছু রিলস ও ভিডিও পোস্ট করেছিলেন। এমনকি পরিবার নিয়ে তিনি কখন বাইরে যাচ্ছেন এবং কোথায় যাচ্ছেন—সেই তথ্যও নিজের ওয়ালে শেয়ার করেছিলেন। 

পুলিশের ধারণা, চোরেরা হয়তো দীর্ঘদিন ধরে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নজর রাখছিল। তিনি কখন বাড়িতে থাকবেন না এবং কোথায় গহনা রাখা আছে, তা তার অনলাইন পোস্ট থেকেই চোরেরা জানতে পেরেছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

আশ্চর্যের বিষয় হলো, এর আগে একটি ভিডিওতে মধুমিতা দাবি করেছিলেন যে কীভাবে নিজের মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখতে হয় তা তিনি ভালো করেই জানেন। চুরির এই ঘটনার পর তার সেই পুরোনো ভিডিওটি নতুন করে ছড়িয়ে পড়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কাগজে-কলমে দারিদ্র্য জয় করলেও ভারতের কোটি মানুষের পেটে ভাত নেই

আল-জাজিরার বিশ্লেষণ কাগজে-কলমে দারিদ্র্য জয় করলেও ভারতের কোটি মানুষের পেটে ভাত নেই

ভারতের ভিসা নিয়ে সুখবর, ডিসেম্বরে কার্যকর নতুন নিয়ম

ভারতের ভিসা নিয়ে সুখবর, ডিসেম্বরে কার্যকর নতুন নিয়ম

ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন

ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন

ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন মোড়?

ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন মোড়?

৬০ দিনের জন্য গৃহবন্দি সোনম ওয়াংচুক, লাদাখে বাড়ছে উত্তেজনা

৬০ দিনের জন্য গৃহবন্দি সোনম ওয়াংচুক, লাদাখে বাড়ছে উত্তেজনা

নাগরিকত্বের পরিচয় নিয়ে জটিলতা, ৪ দিন ধরে সীমান্তে আটকে নারী

নাগরিকত্বের পরিচয় নিয়ে জটিলতা, ৪ দিন ধরে সীমান্তে আটকে নারী

আরও পড়ুন

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ‘থিওডোর রুজভেল্ট’

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ‘থিওডোর রুজভেল্ট’

ট্রাম্পকে নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের আহ্বান ইরাকের প্রেসিডেন্টের

ট্রাম্পকে নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের আহ্বান ইরাকের প্রেসিডেন্টের

নেতানিয়াহু আর ১ মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না: আইজেনকট

নেতানিয়াহু আর ১ মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না: আইজেনকট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম