Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা

Icon

আফ্রিকা প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ এএম

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা

ফাতিমা জাহরা এল মানসুরি। ফাইল ছবি

Advertisement

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতিমা জাহরা এল মানসুরি। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজা ষষ্ঠ মোহাম্মদ তাকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন।

এর আগে, গত ২৩ সেপ্টেম্বরের সংসদ নির্বাচনে তার দল অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (পিএএম) ৩৯৫ আসনের মধ্যে ৯৭টি আসন পেয়ে সবচেয়ে বড় দল হয়েছে। তবে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১৯৮টি আসন না পাওয়ায় নতুন সরকার গঠনে তাকে অন্য দলগুলোর সঙ্গে জোট করতে হবে।

৫০ বছর বয়সি ফাতিমা জাহরা পেশায় আইনজীবী। তিনি এর আগে মারাকেশের মেয়র এবং আবাসন ও নগর পরিকল্পনাবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নতুন সরকারকে মূল্যস্ফীতি, কর্মসংস্থান ও মজুরির মতো অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বড় অবকাঠামো ও বিনিয়োগ প্রকল্প এগিয়ে নিতে হবে। ফাতিমা জাহরার এই নিয়োগ মরক্কোর রাজনৈতিক ইতিহাসে নারীর নেতৃত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী: কে এই ফাতিমা মানসুরি?

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী: কে এই ফাতিমা মানসুরি?

মরক্কোর নির্বাচনে তরুণদের নতুন রাজনৈতিক জাগরণ

রাজপথ থেকে সংসদ মরক্কোর নির্বাচনে তরুণদের নতুন রাজনৈতিক জাগরণ

মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল

মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল

স্পেনে যাওয়ার চেষ্টায় সমুদ্রে ডুবে মরক্কোর নারী ফুটবলারের মৃত্যু

স্পেনে যাওয়ার চেষ্টায় সমুদ্রে ডুবে মরক্কোর নারী ফুটবলারের মৃত্যু

স্পেন-মরক্কোর সংকটে কলকাঠি নেড়েছে ইসরাইল

স্পেন-মরক্কোর সংকটে কলকাঠি নেড়েছে ইসরাইল

মরক্কো-স্পেন সীমান্তে মহাবিপর্যয়, সেউটায় কেন হঠাৎ ৫০ হাজার অভিবাসীর ঢল?

গার্ডিয়ানের বিশ্লেষণ মরক্কো-স্পেন সীমান্তে মহাবিপর্যয়, সেউটায় কেন হঠাৎ ৫০ হাজার অভিবাসীর ঢল?

আরও পড়ুন

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ‘থিওডোর রুজভেল্ট’

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ‘থিওডোর রুজভেল্ট’

ট্রাম্পকে নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের আহ্বান ইরাকের প্রেসিডেন্টের

ট্রাম্পকে নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের আহ্বান ইরাকের প্রেসিডেন্টের

নেতানিয়াহু আর ১ মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না: আইজেনকট

নেতানিয়াহু আর ১ মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না: আইজেনকট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম