Logo
Logo
×
   

Advertisement

খেলা

স্পেনে যাওয়ার চেষ্টায় সমুদ্রে ডুবে মরক্কোর নারী ফুটবলারের মৃত্যু

Advertisement

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্পেনে যাওয়ার চেষ্টায় সমুদ্রে ডুবে মরক্কোর নারী ফুটবলারের মৃত্যু

Advertisement

উন্নত জীবনের আশায় এবং সামজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবের জেরে মরক্কোর হাজার হাজার মানুষের স্পেনে অনুপ্রবেশের ঘটনা সারা বিশ্বের সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচারিত হয়েছে। মরক্কোর নারী ফুটবলার ফাতেন বিন ওমার আল আজিজিও সেই দলে ছিলেন। কিন্তু ইউরোপে যাওয়া হলো না তার। স্পেনের ছিটমহল সেউতায় সাঁতরে পাড়ি দেওয়ার চেষ্টায় সমুদ্রে ডুবে প্রাণ হারান ২০ বছর বয়সি এই ফুটবলার।

পরিতাপের বিষয়, যেদিন তার পরিবার জানতে পারে যে, ফাতেনের বৈধ ভ্রমণ ভিসার অনুমোদন হয়েছে, সেদিনই উত্তাল সমুদ্রে নিভে যায় তার জীবনপ্রদীপ। এই সম্ভাবনাময়ী ফুটবলারের দাফন সম্পন্ন হয়েছে। তাকে শেষ শ্রদ্ধা জানাতে শোকার্ত মানুষের ঢল নামে।

উত্তর আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশের অন্যতম ঝুঁকিপূর্ণ রুট হিসাবে পরিচিত সেউতা সীমান্ত।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম