Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করল সিঙ্গাপুর

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পিএম

সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করল সিঙ্গাপুর

Advertisement

রেকর্ড পরিমাণ কম জন্মহারের কারণে জনসংখ্যা সংকট মোকাবিলায় সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করেছে সিঙ্গাপুর। 

সরকারি চাকরিজীবীদের মধ্যে পরিচয় ও সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি তাদের সন্তান জন্মদানে উৎসাহিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে পরীক্ষামূলকভাবে চালু হওয়া ‘ফার্স্ট ডেট’ নামের অ্যাপটি আপাতত শুধু সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তাদের জন্য উন্মুক্ত। ২১ থেকে ৩৫ বছর বয়সি সরকারি কর্মীরা এতে নিবন্ধন করতে পারবেন।

অ্যাপটিতে ব্যবহারকারীদের পছন্দ, মূল্যবোধ ও ব্যক্তিগত অগ্রাধিকার নিয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হয়। এরপর একটি নোবেলজয়ী অ্যালগরিদম সেই তথ্য বিশ্লেষণ করে একবারে একটি সম্ভাব্য জুটি বা ম্যাচ তৈরি করে।

প্রচলিত ডেটিং অ্যাপের মতো একের পর এক প্রোফাইল সোয়াইপ করার সুযোগ নেই এতে। বরং ‘সোয়াইপ ফ্যাটিগ’ এড়ানোর পাশাপাশি অর্থপূর্ণ সম্পর্ক তৈরিতে সহায়তা করাই অ্যাপটির লক্ষ্য বলে জানানো হয়েছে।

অ্যাপটির ওয়েবসাইটে বলা হয়েছে, জুটি তৈরিতে ‘গেইল-শ্যাপলে স্টেবল ম্যারিজ’ অ্যালগরিদম ব্যবহার করা হচ্ছে। কোনো জুটি ম্যাচ হওয়ার পর তাদের সাক্ষাৎ বা ডেট করার জন্য তিন দিন সময় দেওয়া হয়। সম্পর্কের শুরুতে অস্বস্তি কাটাতে অ্যাপটিতে ‘ডেট কোয়েস্ট’ নামে বিভিন্ন কার্যক্রমের ধারণাও দেওয়া হয়েছে।

সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২৯ বছর বয়সি কর্মী এলিজাবেথ জানান, অন্য ডেটিং অ্যাপগুলোর তুলনায় এখানে সাক্ষাতের অভিজ্ঞতা খুব একটা আলাদা নয়। তবে প্রতারিত হওয়ার আশঙ্কা কম থাকায় তিনি স্বস্তি বোধ করছেন। কারণ, অ্যাপটির ব্যবহারকারীরা সবাই সরকারি চাকরিজীবী এবং জীবনসঙ্গী খুঁজছেন।

সিঙ্গাপুরে জনসংখ্যা সংকট মোকাবিলায় সরকারি উদ্যোগে ঘটকালির এটি প্রথম প্রচেষ্টা নয়। এর আগে ১৯৮৪ সালে বিশ্ববিদ্যালয় স্নাতকদের মধ্যে জুটি গঠনে উৎসাহ দিতে ‘সোশ্যাল ডেভেলপমেন্ট ইউনিট’ নামে একটি ম্যাচমেকিং এজেন্সি চালু করেছিল দেশটির সরকার।

তবে কয়েক দশক পরও দেশটির জন্মহার কমার প্রবণতা অব্যাহত রয়েছে। ২০২৫ সালে সিঙ্গাপুরে ৩০ হাজারের কম শিশু জন্ম নিয়েছে, যা গত ৬০ বছরের মধ্যে সর্বনিম্ন। ওই বছর নারীপ্রতি মোট জন্মহার বা টিএফআর কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৮৭-তে। জনসংখ্যা স্থিতিশীল রাখতে সাধারণত যে ২ দশমিক ১ টিএফআর প্রয়োজন, বর্তমান হার তার তুলনায় অনেক কম।

অন্যদিকে দেশটিতে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। ২০২৫ সালে প্রায় ২৬ হাজার ৫০০ মানুষের মৃত্যু হয়েছে। ফলে কম জন্মহার ও বাড়তে থাকা মৃত্যুহারের সমন্বয়ে জনসংখ্যাগত চাপ আরও তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে সম্পর্ক ও পরিবার গঠনে উৎসাহ দিতে সরকারি পর্যায়ে নতুন উদ্যোগ হিসেবে ডেটিং অ্যাপটি চালু করেছে সিঙ্গাপুর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রসবের কতদিন পর গর্ভধারণের সম্ভাবনা থাকে?

প্রসবের কতদিন পর গর্ভধারণের সম্ভাবনা থাকে?

বাসে জোরে গান বা সিটে পা তুলে বসলেই ৪৮ হাজার টাকা জরিমানা

বাসে জোরে গান বা সিটে পা তুলে বসলেই ৪৮ হাজার টাকা জরিমানা

স্থায়ী কিংবা অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ কি ইসলামে জায়েজ?

স্থায়ী কিংবা অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ কি ইসলামে জায়েজ?

বিশ্বে সর্বোচ্চ বেতন পান যে দেশের প্রধানমন্ত্রী

বিশ্বে সর্বোচ্চ বেতন পান যে দেশের প্রধানমন্ত্রী

ইসলামে অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ: বিধান, শর্ত ও শরিয়তের দৃষ্টিভঙ্গি কী?

ইসলামে অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ: বিধান, শর্ত ও শরিয়তের দৃষ্টিভঙ্গি কী?

সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!

সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!

আরও পড়ুন

চীনের চোখরাঙানি পাত্তা দিল না তাইওয়ান

চীনের চোখরাঙানি পাত্তা দিল না তাইওয়ান

ইসরাইলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত

ইসরাইলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত

সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করল সিঙ্গাপুর

সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করল সিঙ্গাপুর

ফ্লাইদুবাইয়ের ককপিটে সেদিন কী ঘটেছিল, জানাল আমিরাত

ফ্লাইদুবাইয়ের ককপিটে সেদিন কী ঘটেছিল, জানাল আমিরাত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম