Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় বিলিয়ন ডলারের তেল চুক্তি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পিএম

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় বিলিয়ন ডলারের তেল চুক্তি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

ইউক্রেন যুদ্ধ অবসানের বিষয়ে রাশিয়ার সঙ্গে ট্রাম্প প্রশাসনের আলোচনার পরিধি এখন একটি বিশাল অঙ্কের তেল চুক্তির বিষয়টিকেও অন্তর্ভুক্ত করেছে। এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যের এমন কিছু ব্যবসায়ী লাভবান হবেন যাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।

গতকাল শনিবার (৩ সেপ্টেম্বর) নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সরকার ও ক্রেমলিনের অনুমোদনের ওপর নির্ভরশীল এই চুক্তির আওতায় রয়েছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা রুশ জ্বালানি কোম্পানি লুকঅয়েলের মালিকানাধীন বিশাল সব তেলক্ষেত্র, শোধনাগার ও গ্যাস স্টেশন।

হোয়াইট হাউস, যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট এবং লুকঅয়েল এ বিষয়ে মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি।

সংবাদপত্রটি জানিয়েছে, এই চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়ায় যুক্ত রয়েছে মার্কিন বিনিয়োগকারী ও বিলিয়নেয়ার টড বোয়েলি, মধ্যপ্রাচ্যের দুটি ব্যবসায়িক গোষ্ঠী (যাদের সঙ্গে কুশনার বা উইটকফের পরিবারের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে) এবং মার্কিন সরকারের একটি অঙ্গপ্রতিষ্ঠান।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওই বৈঠকের বিষয়ে অবগত ব্যক্তিদের তথ্য অনুযায়ী, গত ৫ সেপ্টেম্বর ক্রেমলিনে উইটকফ ও কুশনারের সঙ্গে বৈঠকের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই চুক্তির বিষয়টি উত্থাপন করেন। সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গেও ব্যবসা করা সম্ভব, এ বিষয়টি রাশিয়ার জনগণের কাছে তুলে ধরতে পুতিন এই চুক্তিটি সম্পন্ন করার প্রস্তাব দিয়েছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তেহরানের দেয়ালে দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

তেহরানের দেয়ালে দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালী খোলা হবে না: ইরান

শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালী খোলা হবে না: ইরান

ট্রাম্পের নতুন মুখপাত্র কেই এই বেনি হারমোনি?

ট্রাম্পের নতুন মুখপাত্র কেই এই বেনি হারমোনি?

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা বাদ দিয়েছে: ট্রাম্প

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা বাদ দিয়েছে: ট্রাম্প

মাটি খুঁড়ে মিলল মস্ত বড় হীরা

মাটি খুঁড়ে মিলল মস্ত বড় হীরা

২ কোটি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

২ কোটি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

আরও পড়ুন

জ্ঞানেশ-বিরোধী বিক্ষোভ দিল্লি পুলিশ কর্তৃক ৩ নারী সাংবাদিককে যৌন হেনস্তার অভিযোগ

দিল্লি পুলিশ কর্তৃক ৩ নারী সাংবাদিককে যৌন হেনস্তার অভিযোগ

তেহরানের দেয়ালে দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

তেহরানের দেয়ালে দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় বিলিয়ন ডলারের তেল চুক্তি

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় বিলিয়ন ডলারের তেল চুক্তি

পিটিআইয়ের লংমার্চ ইসলামাবাদে ঢুকবে না, শেহবাজের উপদেষ্টার হুঁশিয়ারি

পিটিআইয়ের লংমার্চ ইসলামাবাদে ঢুকবে না, শেহবাজের উপদেষ্টার হুঁশিয়ারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম