Logo
Logo
×

Advertisement

চিত্র বিচিত্র

মাটি খুঁড়ে মিলল মস্ত বড় হীরা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পিএম

মাটি খুঁড়ে মিলল মস্ত বড় হীরা

ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের ‘ক্র্যাটার অব ডায়মন্ডস স্টেট পার্কে’ মাটি খুঁড়ে ৬.০৩ ক্যারেটের একটি হীরা খুঁজে পেয়েছেন দেশটির নৌবাহিনীর এক রিজার্ভ সদস্য। এর আনুমানিক দাম ১০ লাখ ডলারের বেশি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জ্যাক পিয়ার‌্যাডিন নামের ওই নৌবাহিনীর সদস্য গত ১২ বছরের বেশি সময় ধরে শখের বশে পাথর ও মূল্যবান রত্ন সংগ্রহ করে আসছেন। চলতি বছরের শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে সরাসরি সম্প্রচার করার সময় হীরাটির সন্ধান পান তিনি।

এক বালতি নুড়িপাথর ধোয়ার পর তিনি অবশিষ্ট অংশ একটি টেবিলে রাখেন এবং একটি চকচকে পাথর দেখতে পান। ৬.০৩ ক্যারেটের হীরা পাওয়ার বিষয়টি বোঝার সঙ্গে সঙ্গে তিনি আনন্দে চিৎকার করে ওঠেন।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হীরাটি দেখতে অনেকটা হাতের আঙুলের নখের সমান আকারের এবং এটিই চলতি বছরে ‘ক্রেটার অব ডায়মন্ডস স্টেট পার্কে’ পাওয়া সবচেয়ে বড় হীরা।

রত্ন বিশেষজ্ঞদের অনেকের ধারণা, হীরাটির মূল্য ১০ লাখ ডলারের বেশি। তবে একজন অভিজ্ঞ রত্ন বিশেষজ্ঞ জানিয়েছেন, একই আকার ও মানের একটি হীরার মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার ডলার হতে পারে। সূত্র: সামা টিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা বাদ দিয়েছে: ট্রাম্প

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা বাদ দিয়েছে: ট্রাম্প

কানাডায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন কেমন হতে পারে?

কানাডায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন কেমন হতে পারে?

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণ মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে কানাডা

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণ মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে কানাডা

পেস্ট্রি খেতে দোকানে ভালুক!

পেস্ট্রি খেতে দোকানে ভালুক!

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বড় সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বড় সতর্কবার্তা

জরুরি সংকেতের পর নিখোঁজ বিমান, অবশেষে...

জরুরি সংকেতের পর নিখোঁজ বিমান, অবশেষে...

আরও পড়ুন

মাটি খুঁড়ে মিলল মস্ত বড় হীরা

মাটি খুঁড়ে মিলল মস্ত বড় হীরা

পেস্ট্রি খেতে দোকানে ভালুক!

পেস্ট্রি খেতে দোকানে ভালুক!

পায়ুপথ দিয়ে জেলের পেটের ভেতর ঢুকে পড়ল জীবন্ত বাইম মাছ, অতঃপর…

পায়ুপথ দিয়ে জেলের পেটের ভেতর ঢুকে পড়ল জীবন্ত বাইম মাছ, অতঃপর…

৩৬০০ টাকার ছবি বিক্রি হলো ১৩ কোটি টাকায়

৩৬০০ টাকার ছবি বিক্রি হলো ১৩ কোটি টাকায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম