পেস্ট্রি খেতে দোকানে ভালুক!
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পিএম
ভালুকটি ‘লুস সুইস’ নামের একটি স্টল থেকে বিভিন্ন ধরনের বেকারি পণ্য খাচ্ছে। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের কলোরাডোর একটি বাজারে হানা দিয়ে সদ্য তৈরি পেস্ট্রি খেয়ে ফেলেছে একটি ক্ষুধার্ত ভালুক। পরে কর্মকর্তারা সেটিকে বাজার এলাকা থেকে তাড়িয়ে দেন।
স্থানীয় সময় শনিবার (৩ অক্টোবর) বাজারে স্টলগুলো সাজানোর সময় ভালুকটি সেখানে ঢুকে পড়ে। এ সময় বাজারে থাকা লোকজন ভালুকটির কর্মকাণ্ড ভিডিও করেন। ভালুকটি ‘লুস সুইস’ নামের একটি স্টল থেকে বিভিন্ন ধরনের বেকারি পণ্য নিয়ে খেতে শুরু করে।
কলোরাডো পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফের মুখপাত্র জোয়ি লিভিংস্টন জানান, ভালুকটিকে বাজার থেকে সরিয়ে নিতে অ্যাসপেন পুলিশ সদস্যরা সেটিকে ভয় দেখানোর চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে বন্যপ্রাণী বিভাগের একজন কর্মকর্তাও পৌঁছান।
কর্মকর্তারা জানান, একপর্যায়ে ভালুকটি কাছের একটি গাছে উঠে যায়। পরে সেটি নিজেই ওই এলাকা ছেড়ে চলে যায়।
কর্মকর্তারা আরও জানান, এ বছর ভালুক ও মানুষের মধ্যে সংঘাতের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর অন্যতম কারণ হিসেবে তীব্র খরাকে দায়ী করা হচ্ছে। খরার কারণে ভালুকের প্রাকৃতিক খাবারের উৎস কমে গেছে।
বছরের এই সময়ে ভালুক সাধারণত বেশি সক্রিয় থাকে। শীতের আগে যতটা সম্ভব শরীরে চর্বি জমিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। কারণ শীতকালে দীর্ঘ সময় খাবার ছাড়াই বা আশ্রয়স্থল থেকে বের না হয়ে টিকে থাকতে এই সঞ্চিত চর্বি তাদের কাজে লাগে।
তথ্যসূত্র: সামা টিভি


