Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পিএম

মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার

ছবি: সংগৃহীত

Advertisement

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে দেশটির অভিবাসন বিভাগ। চলতি বছরের প্রথম নয় মাসে অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে ১০ হাজারেরও বেশি অভিযান চালিয়ে ৩৭ হাজারেরও বেশি নথিপত্রহীন অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানান, এই অভিযানে প্রায় ১ লাখ ৩৮ হাজার মানুষের কাগজপত্র যাচাই করা হয়েছে। তবে এবার শুধু অভিবাসীদের ধরেই থেমে থাকেনি প্রশাসন, বরং তাদের যারা কাজ দিয়েছেন বা লুকিয়ে রেখেছেন, সেই নিয়োগকর্তাদের ওপরও চালানো হয়েছে কঠোর নজরদারি। নির্দিষ্ট এই সময়ে প্রায় ১ হাজার ৮০০ এর বেশি নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে, যার বড় একটি অংশই স্থানীয় নাগরিক।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অতীতের তুলনায় বর্তমানে অবৈধ কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ অনেক বাড়ানো হয়েছে। অতীতে যেখানে অল্প কিছু নিয়োগকর্তা ধরা পড়েছিলেন, এখন সেখানে নিয়মিতভাবে হাজার হাজার আইন অমান্যকারীকে আইনের আওতায় আনা হচ্ছে। তার মতে, শুধু সাধারণ অভিবাসীদের ধরে এই সমস্যার সমাধান সম্ভব নয়; বরং যারা লোভের বশে বা সুবিধার জন্য অবৈধভাবে তাদের কাজে রাখেন, সেই চক্রের মূল হোতাদেরও শক্ত হাতে দমন করা জরুরি।

এই সংকটকে বহুদিনের পুরোনো এক সমস্যা হিসেবে উল্লেখ করে সাইফুদ্দিন বলেন, সিস্টেমের কিছু ফাঁকফোকর এবং অসাধু চক্রের যোগসাজশে এটি জটিল আকার ধারণ করেছে। তাই এটি কোনো সাময়িক বা লোকদেখানো অভিযান নয়, বরং দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিদিন এই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অভিবাসন বিভাগ।

আইন অমান্যকারীদের সতর্ক করে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বৈধ উপায় ছাড়া কেউ মালয়েশিয়ায় প্রবেশ বা অবৈধভাবে বসবাস করতে পারবে না। ভুয়া কাগজপত্র তৈরি কিংবা মেয়াদ শেষ হওয়ার পরও যারা লুকিয়ে থাকবেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে কোনো অবস্থাতেই বিদেশি কর্মীদের অবৈধভাবে আশ্রয় না দিতে এবং আইন মেনে চলতে দেশবাসীর প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র:  নিউ স্ট্রেইটস টাইমস 


Advertisement

Advertisement

আরও পড়ুন

এসআরএফটিআইয়ে ফের উত্তেজনা, গেট ভেঙে ঢোকার চেষ্টা হিন্দু জাগরণ মঞ্চের

এসআরএফটিআইয়ে ফের উত্তেজনা, গেট ভেঙে ঢোকার চেষ্টা হিন্দু জাগরণ মঞ্চের

মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার

ইউক্রেনে ভারতীয় মালিকানাধীন ওষুধ কারখানায় রাশিয়ার ড্রোন হামলা

ইউক্রেনে ভারতীয় মালিকানাধীন ওষুধ কারখানায় রাশিয়ার ড্রোন হামলা

একের পর এক প্রেম, হলিউড তারকা থেকে সহকর্মী—কেমন ছিল ইলন মাস্কের রোমান্টিক জীবন?

একের পর এক প্রেম, হলিউড তারকা থেকে সহকর্মী—কেমন ছিল ইলন মাস্কের রোমান্টিক জীবন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম