Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এসআরএফটিআইয়ে ফের উত্তেজনা, গেট ভেঙে ঢোকার চেষ্টা হিন্দু জাগরণ মঞ্চের

Advertisement

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১০:২৮ পিএম

এসআরএফটিআইয়ে ফের উত্তেজনা, গেট ভেঙে ঢোকার চেষ্টা হিন্দু জাগরণ মঞ্চের

ছবি: সংগৃহীত

Advertisement

কলকাতার সত্যজিৎ রায় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে ফের উত্তেজনা ছড়িয়েছে। গত রোববারের (২৭ সেপ্টেম্বর) ঘটনার প্রতিবাদে রোববার বিকেলে হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে পঞ্চসায়র এলাকার ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে উত্তেজনা তৈরি হয়। 

মিছিলকারীরা প্রতিষ্ঠানের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়। পরে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ও বোতল ছোড়াছুড়ির ঘটনাও ঘটে।পুলিশ আগেই প্রতিষ্ঠানের মূল ফটকসহ ভেতরে ঢোকার সব গেট বন্ধ করে দেয়। 

ক্যাম্পাসের কিছুটা আগে ব্যারিকেডও বসানো হয়েছিল। তবে অজয়নগর থেকে আসা হিন্দু জাগরণ মঞ্চের মিছিল ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যায়। পরে মিছিলকারীরা প্রতিষ্ঠানের গেটের সামনে গিয়ে গেট ধরে ঝাঁকাতে থাকেন এবং তা খুলে দেওয়ার দাবি জানান। অন্যদিকে গেটের ভেতরে কিছুটা দূরত্ব বজায় রেখে অবস্থান নেন শিক্ষার্থীরা। দুই পক্ষের মধ্যে স্লোগান পাল্টা স্লোগান চলতে থাকে। একপর্যায়ে ইট, পাথর ও বোতল ছোড়াছুড়ি শুরু হয়। ক্যাম্পাসের ভেতরে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীদের একটি অংশ। পাল্টা শিক্ষার্থীদের বিরুদ্ধেও ইটপাটকেল ছোড়ার অভিযোগ ওঠে।

হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের দাবি, গত রোববারের ঘটনায় শিক্ষার্থীরা ভারতমাতা ও স্বামী বিবেকানন্দের ছবির ওপর পা তুলেছিলেন এবং ছবি ছিঁড়ে ফেলেছিলেন। এর প্রতিবাদেই রোববারের মিছিলের আয়োজন করা হয়। 

সংগঠনটির এক সদস্য বলেন, গত রোববারের ঘটনার প্রতিবাদ জানাতেই তারা এসেছেন। তার দাবি, শিক্ষার্থীদের রাষ্ট্রবাদীদের শক্তি দেখিয়ে দেওয়া হয়েছে।এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিষ্ঠানের গেটে টাঙানো অম্বেদকরের পোস্টারও ছিঁড়ে ফেলা হয়েছে।হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা গেটের কাছে পৌঁছালে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ কয়েকজনকে টেনেহিঁচড়ে সেখান থেকে সরিয়ে নেয়। এতে সংগঠনের সদস্যদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

এর আগে গত রোববার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটি সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে এসআরএফটিআই উত্তপ্ত হয়েছিল। ওই কর্মসূচির প্রতিবাদ করায় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছিল অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের পশ্চিমবঙ্গ শাখার সদস্যদের বিরুদ্ধে। পাল্টা শিক্ষার্থীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছিল সংগঠনটি।

সেই ঘটনার প্রতিবাদেই এবার হিন্দু জাগরণ মঞ্চ মিছিলের ডাক দেয়। রোববারের অশান্তির পর পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তবে প্রতিষ্ঠানের বাইরে পুলিশ মোতায়েন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দিল্লি পুলিশ কর্তৃক ৩ নারী সাংবাদিককে যৌন হেনস্তার অভিযোগ

জ্ঞানেশ-বিরোধী বিক্ষোভ দিল্লি পুলিশ কর্তৃক ৩ নারী সাংবাদিককে যৌন হেনস্তার অভিযোগ

হানিট্র্যাপে ভারতীয় নৌ-সেনা, পাকিস্তানি এজেন্টকে দিলেন দেশের গোপন তথ্য

হানিট্র্যাপে ভারতীয় নৌ-সেনা, পাকিস্তানি এজেন্টকে দিলেন দেশের গোপন তথ্য

বিক্ষোভে পুলিশের বিরুদ্ধে  ৩ নারী সাংবাদিককে যৌন হয়রানির অভিযোগ

বিক্ষোভে পুলিশের বিরুদ্ধে ৩ নারী সাংবাদিককে যৌন হয়রানির অভিযোগ

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

পাকিস্তানের শীর্ষ কূটনীতিককে তলব ভারতের

পাকিস্তানের শীর্ষ কূটনীতিককে তলব ভারতের

পাকিস্তান-চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে দুশ্চিন্তায় ভারত

পাকিস্তান-চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে দুশ্চিন্তায় ভারত

আরও পড়ুন

ইমরান খানের মুক্তির দাবিতে লংমার্চ শুরু

ইমরান খানের মুক্তির দাবিতে লংমার্চ শুরু

এসআরএফটিআইয়ে ফের উত্তেজনা, গেট ভেঙে ঢোকার চেষ্টা হিন্দু জাগরণ মঞ্চের

এসআরএফটিআইয়ে ফের উত্তেজনা, গেট ভেঙে ঢোকার চেষ্টা হিন্দু জাগরণ মঞ্চের

মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার

ইউক্রেনে ভারতীয় মালিকানাধীন ওষুধ কারখানায় রাশিয়ার ড্রোন হামলা

ইউক্রেনে ভারতীয় মালিকানাধীন ওষুধ কারখানায় রাশিয়ার ড্রোন হামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম