Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হানিট্র্যাপে ভারতীয় নৌ-সেনা, পাকিস্তানি এজেন্টকে দিলেন দেশের গোপন তথ্য

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পিএম

হানিট্র্যাপে ভারতীয় নৌ-সেনা, পাকিস্তানি এজেন্টকে দিলেন দেশের গোপন তথ্য

প্রতীকী ছবি

Advertisement

সোশ্যাল মিডিয়ায় প্রেমের ফাঁদে (হানিট্র্যাপ) পা দিয়ে পাকিস্তানের এক নারী এজেন্টের কাছে দেশের গোপন তথ্য পাচার করার অভিযোগে ভারতীয় নৌবাহিনীর এক নাবিককে গ্রেফতার করা হয়েছে। 

শনিবার (৩ অক্টোবর) কোয়েম্বাটুরের একটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রদীপ মুখার্জি নামের ওই ৩১ বছর বয়সি নাবিককে গ্রেফতার করে অন্ধ্রপ্রদেশ পুলিশ।

পশ্চিমবঙ্গের বাসিন্দা প্রদীপ ২০১৪ সালে নৌবাহিনীতে যোগ দেন এবং বিশাখাপত্তনমের ইস্টার্ন নেভাল কমান্ডে কর্মরত ছিলেন। একটি ট্রেনিং কোর্সের জন্য তিনি কোয়েম্বাটুরে অবস্থান করছিলেন।

তদন্তে জানা গেছে, বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক পাকিস্তানি নারী গোয়েন্দা প্রদীপের সঙ্গে যোগাযোগ বাড়ায়। এই অনলাইন সম্পর্কের জালে জড়িয়ে তিনি বিশাখাপত্তম নৌঘাঁটির যুদ্ধজাহাজের চলাচল ও নানা কৌশলগত গোপন তথ্য ওই এজেন্টের কাছে পাচার করেন। দীর্ঘদিন সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করার পর পুলিশ তাকে নজরদারিতে রেখে অবশেষে গ্রেফতার করে।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিক্ষোভে পুলিশের বিরুদ্ধে  ৩ নারী সাংবাদিককে যৌন হয়রানির অভিযোগ

বিক্ষোভে পুলিশের বিরুদ্ধে ৩ নারী সাংবাদিককে যৌন হয়রানির অভিযোগ

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

পাকিস্তানের শীর্ষ কূটনীতিককে তলব ভারতের

পাকিস্তানের শীর্ষ কূটনীতিককে তলব ভারতের

পাকিস্তান-চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে দুশ্চিন্তায় ভারত

পাকিস্তান-চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে দুশ্চিন্তায় ভারত

তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

আরও পড়ুন

পিটিআইয়ের লংমার্চ ইসলামাবাদে ঢুকবে না, শেহবাজের উপদেষ্টার হুঁশিয়ারি

পিটিআইয়ের লংমার্চ ইসলামাবাদে ঢুকবে না, শেহবাজের উপদেষ্টার হুঁশিয়ারি

‘যুক্তরাষ্ট্র থেকে ইরানি কূটনীতিকদের বের করে দেওয়ার খবর মিথ্যা’

‘যুক্তরাষ্ট্র থেকে ইরানি কূটনীতিকদের বের করে দেওয়ার খবর মিথ্যা’

শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালী খোলা হবে না: ইরান

শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালী খোলা হবে না: ইরান

হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম