Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইমরান খানের মুক্তির দাবিতে লংমার্চ শুরু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫০ পিএম

ইমরান খানের মুক্তির দাবিতে লংমার্চ শুরু

ছবি: সংগৃহীত

Advertisement

দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তি এবং দেশে আইনের শাসন ও সংবিধানের সুপ্রীমেন্সি প্রতিষ্ঠার দাবিতে বড় ধরনের লংমার্চ শুরু করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সরকারের সঙ্গে শেষ মুহূর্তের আলোচনা ভেস্তে যাওয়ায় খাইবার পাখতুনখাওয়ার লাক্কি মারওয়াত থেকে এই কর্মসূচি শুরু হয়। 

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি লাক্কি মারওয়াতের গান্ধী চক থেকে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সরাসরি এই লংমার্চের নেতৃত্ব দিচ্ছেন। তিনি জানিয়েছেন, আগামী ৮ অক্টোবর যখন মিছিলটি খায়রাবাদে পৌঁছাবে, তখন পরবর্তী আন্দোলনের চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। 

এর আগে পিটিআই এবং সরকারের মধ্যে বেশ কয়েক দফায় আলোচনা হলেও রোববার (৪ অক্টোবর) সকালে তা পুরোপুরি ভেঙে যায়। সরকারের পক্ষ থেকে এই আলোচনার ব্যর্থতার জন্য খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীকে দায়ী করা হয়েছে। অন্যদিকে পিটিআই দাবি করেছে, সরকারের একতরফা কিছু শর্ত ও অযৌক্তিক দাবির কারণেই এই আলোচনা সফল হয়নি। 

লংমার্চ উপলক্ষে বান্নু, লাক্কি মারওয়াত ও ডেরা ইসমাইল খানসহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার কর্মী লাক্কি মারওয়াতে জড়ো হন। নিরাপত্তার জন্য সেখানেও ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এই লংমার্চটি কারাক, কোহাত, পেশোয়ার ও চারসাদ্দা অতিক্রম করে সামনে এগিয়ে যাবে। 

এদিকে সরকার সাফ জানিয়ে দিয়েছে যে, রাজধানীতে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। আইন অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

সূত্র: জিও টিভি।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফাতাহ-৩ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

ফাতাহ-৩ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

মক্কা চুক্তিতে ইরানের যোগদানের বিলে সংশোধনী অনুমোদন

মক্কা চুক্তিতে ইরানের যোগদানের বিলে সংশোধনী অনুমোদন

ভেঙে যাচ্ছে পাকিস্তানের ৪ প্রদেশ

ভেঙে যাচ্ছে পাকিস্তানের ৪ প্রদেশ

বৈরিতা ভুলে একে অন্যকে ‘গার্ড অফ অনার’ দিল পাকিস্তান ও ভারত

বৈরিতা ভুলে একে অন্যকে ‘গার্ড অফ অনার’ দিল পাকিস্তান ও ভারত

যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান!

যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান!

পাকিস্তানের ইশকোমান: প্রকৃতির স্বর্গ, নাকি পরীদের রহস্যময় জগৎ?

পাকিস্তানের ইশকোমান: প্রকৃতির স্বর্গ, নাকি পরীদের রহস্যময় জগৎ?

আরও পড়ুন

আইসিজের রায়ের বিপক্ষে ভোট দিয়েছেন ৫ দেশের বিচারপতিরা

আইসিজের রায়ের বিপক্ষে ভোট দিয়েছেন ৫ দেশের বিচারপতিরা

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে?

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে?

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম