Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

লাখো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা স্বেচ্ছাচারী পদক্ষেপ: ভারতের বিচারপতি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ এএম

লাখো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা স্বেচ্ছাচারী পদক্ষেপ: ভারতের বিচারপতি

ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া। ছবি: সংগৃহীত

Advertisement

গণহারে নাগরিকদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার কোনো প্রক্রিয়াকেই সমর্থন করা যায় না বলে মন্তব্য করলেন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া। 

রোববার (৪ অক্টোবর) হায়দরাবাদের নালসার আইন বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, লক্ষ লক্ষ ভারতীয়কে ভোটাধিকার থেকে বঞ্চিত করে তাদের নিজের দেশেই ‘দ্বিতীয় শ্রেণির নাগরিক’ করে তোলার মতো কোনো প্রক্রিয়া স্বভাবতই স্বেচ্ছাচারী। কোনো ‘পালটা যুক্তি’ দিয়ে এমন পদক্ষেপকে সমর্থন করা যায় না।

বিচারপতি ভূঁইয়া বলেন, ভারতীয় সংবিধান ভোটাধিকার থাকা ও না-থাকা—এই দুই শ্রেণির নাগরিকের ধারণা দেয় না। তার মতে, ব্যাপক হারে নাগরিকদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার কোনো প্রক্রিয়া সংবিধানের ১৪ ও ৩২৬ নম্বর অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

তিনি বলেন, ভোটাধিকারকে নাগরিকের পরিচয় থেকে বিচ্ছিন্ন করা যায় না এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটাধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি উল্লেখ করেন, সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ে ভোটাধিকারকে মৌলিক অধিকার না হলেও সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়ার পর মৃত ভোটার ছাড়া অন্য কারও নাম বাদ দিতে হলে নোটিস ও বক্তব্য রাখার সুযোগ থাকা প্রয়োজন বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, একজন কোটিপতি ও একজন রিকশাচালকের ভোটের মূল্য সমান—সর্বজনীন ভোটাধিকারের মধ্যেই এই সমতার প্রকাশ রয়েছে। তার মতে, ভোটাধিকার নাগরিকত্বের সঙ্গে গভীরভাবে যুক্ত এবং তা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ভিত্তি।

সূত্র: এবিপি নিউজ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দিনে একবার খাবার, ৯ দিন শুধু গরম পানি—মোদির ফিটনেস রহস্য

দিনে একবার খাবার, ৯ দিন শুধু গরম পানি—মোদির ফিটনেস রহস্য

তাজমহল দেখতে চেয়েছিলেন পাকিস্তানের মন্ত্রী, অনুমতি দিল না ভারত

তাজমহল দেখতে চেয়েছিলেন পাকিস্তানের মন্ত্রী, অনুমতি দিল না ভারত

পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বড় ধাক্কা, এগিয়ে কংগ্রেস

পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বড় ধাক্কা, এগিয়ে কংগ্রেস

ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে মোদি সরকার

মার্কিন ধর্মীয় স্বাধীনতা কমিশন ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে মোদি সরকার

শেরপুর সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক

শেরপুর সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক

১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, যা বলছে ভারত

১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, যা বলছে ভারত

আরও পড়ুন

দিনে একবার খাবার, ৯ দিন শুধু গরম পানি—মোদির ফিটনেস রহস্য

দিনে একবার খাবার, ৯ দিন শুধু গরম পানি—মোদির ফিটনেস রহস্য

রোহিঙ্গা গণহত্যায় আইসিজে-র ঐতিহাসিক রায়: কূটনৈতিক সুযোগ ও বাংলাদেশের করণীয়

রোহিঙ্গা গণহত্যায় আইসিজে-র ঐতিহাসিক রায়: কূটনৈতিক সুযোগ ও বাংলাদেশের করণীয়

তাজমহল দেখতে চেয়েছিলেন পাকিস্তানের মন্ত্রী, অনুমতি দিল না ভারত

তাজমহল দেখতে চেয়েছিলেন পাকিস্তানের মন্ত্রী, অনুমতি দিল না ভারত

সিরিয়ায় আসাদ আমলে প্রাণ গেছে ২৩ হাজার শিশুর, নিখোঁজ হাজারো

সিরিয়ায় আসাদ আমলে প্রাণ গেছে ২৩ হাজার শিশুর, নিখোঁজ হাজারো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম