Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মক্কা জোটে বাংলাদেশকে চায় পাকিস্তানের জামায়াত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পিএম

মক্কা জোটে বাংলাদেশকে চায় পাকিস্তানের জামায়াত

পাকিস্তানের জামায়াতে ইসলামীর (জেআই) আমির হাফিজ নাঈম

Advertisement

ফিলিস্তিনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের গড়া মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশ ও ইরানসহ অন্য মুসলিম দেশগুলোকেও যুক্ত করার দাবি জানিয়েছে পাকিস্তানের জামায়াতে ইসলামী। 

সম্প্রতি করাচীতে অনুষ্ঠিত এক বিশাল গাজা মার্চে যোগ দিয়ে দলটির আমির হাফিজ নাঈম এই জোটে মুসলিম বিশ্বের আরও বড় ঐক্য গড়ার ওপর জোর দেন।

তিনি বলেন, এই প্রতিরক্ষা চুক্তির সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত গাজাসহ পুরো ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলা চিরতরে বন্ধ করা। গত আগস্টে এই তিন দেশের মধ্যে ‘মক্কা ডিফেন্স এলায়েন্স’ চুক্তি সই হলেও যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ইসরাইল এখনো যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বক্তব্যের একপর্যায়ে হাফিজ নাঈম বলেন, শুধু ফিলিস্তিন বা গাজাই নয়, কাশ্মীরের মজলুম মানুষের অধিকার আদায় এবং আল-আকসা মসজিদকে মুক্ত করতে সব ধরনের ভেদাভেদ ভুলে মুসলিম উম্মাহকে এক হতে হবে। শিয়া-সুন্নী বা ভৌগোলিক দূরত্ব ভুলে একসঙ্গে লড়ার সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি। 

এ সময় তিনি ফিলিস্তিনিদের সাহসিকতার প্রশংসা করে জানান, জনগণের ভালোবাসা নিয়ে তাদের দল ও সাহায্য সংস্থা ‘আল-খিদমাত’ ইতোমধ্যে ফিলিস্তিনের মানুষের জন্য ১০ বিলিয়ন বা এক হাজার কোটি টাকার বেশি ত্রাণ পাঠিয়েছে।

এছাড়া, গাজার মানুষের সঙ্গে সংহতি জানিয়ে অক্টোবরের প্রথম সপ্তাহজুড়ে বিশেষ কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি। সেই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও উচ্চ করের বিরুদ্ধে তাদের আন্দোলন জোরদার করতে আগামী ৭ অক্টোবরের পর দলের পরবর্তী রাজনৈতিক কৌশল জানানো হবে বলেও উল্লেখ করেন জামায়াত প্রধান।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আজ বৈঠকে বসছে মক্কা প্রতিরক্ষা জোট

আজ বৈঠকে বসছে মক্কা প্রতিরক্ষা জোট

মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে চায় আরও ৬ দেশ

মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে চায় আরও ৬ দেশ

সৌদিতে হুথি হামলা নিয়ে মক্কা প্রতিরক্ষা জোটের জরুরি বৈঠক

সৌদিতে হুথি হামলা নিয়ে মক্কা প্রতিরক্ষা জোটের জরুরি বৈঠক

‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক

‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক

সৌদির নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

সৌদির নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

মক্কাসহ সৌদির বিভিন্ন এলাকায় সতর্কতা জারি

মক্কাসহ সৌদির বিভিন্ন এলাকায় সতর্কতা জারি

আরও পড়ুন

১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে

১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে

চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল ভারতীয়

চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল ভারতীয়

মক্কা জোটে বাংলাদেশকে চায় পাকিস্তানের জামায়াত

মক্কা জোটে বাংলাদেশকে চায় পাকিস্তানের জামায়াত

‘যুক্তরাষ্ট্রের পাঠানো জবাব নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে ইরান’

‘যুক্তরাষ্ট্রের পাঠানো জবাব নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে ইরান’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম