Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

২০০৭ সালের ভিডিওতে নাৎসি স্যালুট, ক্ষমা চাইলেন সামোয়ার প্রধানমন্ত্রী

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৫ পিএম

২০০৭ সালের ভিডিওতে নাৎসি স্যালুট, ক্ষমা চাইলেন সামোয়ার প্রধানমন্ত্রী

সামোয়ার প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

Advertisement

২০০৭ সালের একটি ভিডিও প্রকাশ্যে আসার পর নাৎসি স্যালুট দেওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন সামোয়ার প্রধানমন্ত্রী লাউলিয়ালেমালিয়েতোয়া লেউয়াতেয়া শ্মিট। ভিডিওতে তাকে ‘হাইল হিটলার’ বলার পাশাপাশি উপস্থিত একদল মানুষকে নাৎসি স্যালুটে নেতৃত্ব দিতে দেখা যায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাত সেকেন্ডের ওই ভিডিওটি ২০০৭ সালের জুলাইয়ে ধারণ করা হয়। এতে শ্মিটকে প্রায় এক ডজন মানুষকে ডান হাত উঁচু করে নাৎসি স্যালুট দিতে নেতৃত্ব দিতে দেখা যায়। ওই সময় সামোয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘ডান হাত ওপরে তুলুন, হাইল হিটলার!’ এরপর সাড়া দেওয়ায় উপস্থিত ব্যক্তিদের ধন্যবাদ জানান।

শ্মিট এক বিবৃতিতে স্বীকার করেছেন, তার ওই কথা ও অঙ্গভঙ্গি ‘অনুপযুক্ত এবং মানুষকে কষ্ট দেওয়ার মতো’ ছিল। ভিডিওটি একটি ব্যক্তিগত অনুষ্ঠানে ধারণ করা হয়েছিল এবং এটি জনসমক্ষে প্রকাশের উদ্দেশ্যে ছিল না।

সোমবার (৫ অক্টোবর) ফেসবুকে প্রকাশিত বিবৃতিতে শ্মিট বলেন, ‘আমি নাৎসিবাদ, ইহুদিবিদ্বেষ, বর্ণবাদ এবং সব ধরনের রাজনৈতিক উগ্রবাদ প্রত্যাখ্যান করি।’

স্থানীয় সংবাদমাধ্যম সামোয়া অবজারভার গত রোববার প্রথম ভিডিওটির বিষয়টি প্রকাশ করে। তাদের প্রতিবেদনে বলা হয়, ২০০৭ সালের জুলাইয়ে শ্মিট পরিবারের এক পুনর্মিলনী অনুষ্ঠানে ভিডিওটি ধারণ করা হয়েছিল। তখন শ্মিট দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার ছিলেন। অনুষ্ঠানে তিনি সঞ্চালকের দায়িত্ব পালন করেছিলেন বলে এক স্বজনের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপরাষ্ট্র সামোয়ার জনসংখ্যা প্রায় ২ লাখ ২১ হাজার। নিউজিল্যান্ড ও হাওয়াইয়ের মাঝামাঝি অঞ্চলে দেশটির অবস্থান। ২০ শতকের শুরুর দিকে সামোয়া জার্মানির নিয়ন্ত্রণে ছিল। প্রথম বিশ্বযুদ্ধ শুরুর পরপরই সেখানে জার্মান ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে। 

সামোয়া ও জার্মান বংশোদ্ভূত শ্মিট ২০২৫ সালের সেপ্টেম্বরে দেশটির অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় তিনি ইহুদিদের প্রার্থনার শাল পরেছিলেন। দায়িত্ব নেওয়ার শুরুর দিকেই ইসরাইলের প্রতি সমর্থনও স্পষ্ট করেছিলেন তিনি। সে সময় শ্মিট বলেছিলেন, ‘সামোয়া ইসরাইলের পাশে রয়েছে।’

তিনি আরও বলেছিলেন, ‘বিশ্বের মানুষ যদি এটি পছন্দ না করে, সেটি তাদের বিষয়। কিন্তু সামোয়া ঈশ্বরের ভূমির পাশে রয়েছে... আমাদের দেশ যে একমাত্র ঈশ্বরে বিশ্বাস করে, তিনি ইসরাইলের ঈশ্বর।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইউক্রেনকে ১.৩ বিলিয়ন ইউরোর সহায়তা জার্মানির

ইউক্রেনকে ১.৩ বিলিয়ন ইউরোর সহায়তা জার্মানির

অক্টোবর ফেস্টে নারীদের বিনামূল্যে দেওয়া হবে শর্টপ্যান্ট, নেপথ্যে যে কারণ

অক্টোবর ফেস্টে নারীদের বিনামূল্যে দেওয়া হবে শর্টপ্যান্ট, নেপথ্যে যে কারণ

জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন?

জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন?

দক্ষ কর্মীদের জন্য জার্মানিতে ৬ লাখেরও বেশি শূন্যপদ

দক্ষ কর্মীদের জন্য জার্মানিতে ৬ লাখেরও বেশি শূন্যপদ

জার্মানির মার্কিন বিমানঘাঁটিতে এফ-১৬ বিধ্বস্ত

জার্মানির মার্কিন বিমানঘাঁটিতে এফ-১৬ বিধ্বস্ত

আরও এক মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

আরও এক মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

আরও পড়ুন

দিল্লিতে মিছিল থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দিল্লিতে মিছিল থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কেন গ্রেফতার হলেন বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির?

কেন গ্রেফতার হলেন বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির?

সিএনএন বিশ্লেষণ ট্রাম্পের ভবিষ্যৎ অনিশ্চিত, কিন্তু বিশ্বজুড়ে ‘অপ্রতিরোধ্য ট্রাম্পবাদ’

ট্রাম্পের ভবিষ্যৎ অনিশ্চিত, কিন্তু বিশ্বজুড়ে ‘অপ্রতিরোধ্য ট্রাম্পবাদ’

ইনফ্লুয়েন্সার টেইটের ডিভাইসে ১৬৮ আপত্তিকর ছবি-ভিডিও, আদালতে নতুন তথ্য

ইনফ্লুয়েন্সার টেইটের ডিভাইসে ১৬৮ আপত্তিকর ছবি-ভিডিও, আদালতে নতুন তথ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম