Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হুথির হামলায় রিয়াদ বিমানবন্দরে উড়োজাহাজে আগুন

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ এএম

হুথির হামলায় রিয়াদ বিমানবন্দরে উড়োজাহাজে আগুন

ছবি: সংগৃহীত

Advertisement

ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীরা সৌদি আরবে হামলা আরও জোরদার করেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়ার একটি উড়োজাহাজে হামলার শিকার হয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় চলতি সপ্তাহে সৌদির বিমানবন্দরগুলোতে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।

রয়টার্সকে বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি জানিয়েছেন, বিমানবন্দরের টার্মিনালে দাঁড়িয়ে থাকা সৌদিয়ার একটি উড়োজাহাজে হামলা বা তা প্রতিহত করার সময় ছুটে আসা ধ্বংসাবশেষ আঘাত হানে। এরপর উড়োজাহাজটিতে আগুন ধরে যায় এবং সেটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

তাদের ধারণা, ওই সময় উড়োজাহাজটিতে কোনো যাত্রী ছিলেন না। তবে ঘটনায় কেউ আহত হয়েছেন কি-না, তা নিশ্চিত হওয়া যায়নি। রিয়াদ বিমানবন্দর থেকে ঘন কালো ধোঁয়া ও আগুনের শিখা ওঠার ভিডিও যাচাই করেছে রয়টার্স।


সৌদি সরকারের গণমাধ্যম দপ্তর, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও সৌদিয়া এয়ারলাইনস এ বিষয়ে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

এদিকে হুথিরা রিয়াদ বিমানবন্দরে হামলার দাবি করেছে। একই সঙ্গে সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়ে কর্মীদের এসব স্থাপনা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে তারা।

সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিহত করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ রিয়াদের একটি কিন্ডারগার্টেন ও চিকিৎসাকেন্দ্রে আঘাত হেনেছে।

হুথিরা বলছে, ইয়েমেনে সরকারি বাহিনীর প্রতি সৌদি আরবের সমর্থনের কারণেই তারা দেশটির বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। অন্যদিকে সৌদি আরব জাতিসংঘ-স্বীকৃত ইয়েমেন সরকারের বাহিনীকে সমর্থন দিয়ে হুথিদের কাছ থেকে বিভিন্ন এলাকা পুনর্দখলের অভিযানে সহায়তা করছে।

বিমান চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় বিকেল ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর থেকে নির্ধারিত প্রায় অর্ধেক ফ্লাইট বাতিল করা হয়েছে। শুক্রবার সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর থেকে আরও ৩১টি ফ্লাইট বাতিল হওয়ার কথা রয়েছে।


ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪-এর তথ্যেও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বহু ফ্লাইটের বিলম্ব ও বাতিলের তথ্য পাওয়া গেছে। ভ্রমণকারীদের যাত্রার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে ফ্লাইটের অবস্থা যাচাই করতে বলেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। হুথিদের হামলার পর লুফথানসা ও এয়ার ইন্ডিয়াও রিয়াদগামী ফ্লাইট স্থগিত করেছে।

এদিকে সৌদি নেতৃত্বাধীন ইয়েমেন যুদ্ধরত জোট জানিয়েছে, হুথিদের রিয়াদমুখী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং খামিস মুশাইত শহরের দিকে ছোড়া আরও একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আলজাজিরার বিশ্লেষণ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কে শক্তিশালী, কে দুর্বল?

৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কে শক্তিশালী, কে দুর্বল?

বিশ্বসেরার মুকুট হারাল লন্ডনের হিথ্রো বিমানবন্দর

বিশ্বসেরার মুকুট হারাল লন্ডনের হিথ্রো বিমানবন্দর

হুথির হামলায় রিয়াদ বিমানবন্দরে উড়োজাহাজে আগুন

হুথির হামলায় রিয়াদ বিমানবন্দরে উড়োজাহাজে আগুন

নভেম্বরের আগে ইরানে হামলা করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

নভেম্বরের আগে ইরানে হামলা করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম