Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নভেম্বরের আগে ইরানে হামলা করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪১ এএম

নভেম্বরের আগে ইরানে হামলা করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে ইরানে কোনো হামলা চালাবে না যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের বিষয়ে ‘ফলপ্রসূ’ আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রে ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের আগে আমরা কোনো সময়ই ইরানে হামলা চালাব না।’

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। ছয় মাস ধরে চলা এই যুদ্ধ ট্রাম্পের অভ্যন্তরীণ জনপ্রিয়তায় নেতিবাচক প্রভাব ফেলেছে। একই সঙ্গে নভেম্বরে কংগ্রেসের নির্বাচনে আইনসভায় নিজেদের সংকীর্ণ সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে চাওয়া রিপাবলিকানদের জন্যও এটি বড় চাপ হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি রয়টার্স-ইপসোসের এক জরিপে দেখা গেছে, ইরান পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্পের ভূমিকা নিয়ে ৬০ শতাংশ মার্কিন নাগরিক অসন্তুষ্ট। এমনকি প্রতি চারজন রিপাবলিকানের একজনও তার পদক্ষেপের বিরোধিতা করছেন। এদিকে সংঘাতের কারণে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে, এমন সময়ে যখন ভোটারদের প্রধান উদ্বেগ জীবনযাত্রার ব্যয়।

ট্রাম্প বারবার বলেছেন, নির্বাচন শেষ হওয়ার পর তেলের দাম কমে আসবে। তবে যুদ্ধ থেকে বেরিয়ে আসার বিষয়ে তিনি এখনো বিস্তারিত কোনো পরিকল্পনা জানাননি।

এদিকে যুদ্ধ বন্ধ ও গুরুত্বপূর্ণ বৈশ্বিক জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্র পরস্পরের কাছে বিভিন্ন প্রস্তাব দিয়েছে। তবে তেহরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প।

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধানের বরাতে বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না এবং নিজেদের ইউরেনিয়ামের মজুতও হস্তান্তর করবে না। 

এর কয়েক দিন আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রয়টার্সকে বলেছিলেন, যুদ্ধ বন্ধ করতে হলে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা ‘অর্থবহভাবে’ কমাতে হবে।

যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তাদের পশ্চিমা মিত্ররা দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ করে আসছে। তবে ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

সূত্র: রয়টার্স 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানে হামলার পরিকল্পনা, নির্বাচনের আগে ‘বিজয়’ দেখাতে চান ট্রাম্প

ইরানে হামলার পরিকল্পনা, নির্বাচনের আগে ‘বিজয়’ দেখাতে চান ট্রাম্প

লগইঙ্ক কী, কেন এটি অচল হয়ে পড়ল?

লগইঙ্ক কী, কেন এটি অচল হয়ে পড়ল?

মেলানিয়া কেন ‘স্যার’ ডাকেন, সমাবেশে জানালেন ট্রাম্প

মেলানিয়া কেন ‘স্যার’ ডাকেন, সমাবেশে জানালেন ট্রাম্প

চীনের সেই ‘বাণিজ্যিক অস্ত্র’ এখন অচল

চীনের সেই ‘বাণিজ্যিক অস্ত্র’ এখন অচল

ইরান হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে: রুবিও

ইরান হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে: রুবিও

কিশোরদের সুরক্ষায় ইনস্টাগ্রাম-ফেসবুকে কঠোর বিধিনিষেধ চায় ফ্লোরিডা

কিশোরদের সুরক্ষায় ইনস্টাগ্রাম-ফেসবুকে কঠোর বিধিনিষেধ চায় ফ্লোরিডা

আরও পড়ুন

হুথিদের হামলায় রিয়াদ বিমানবন্দরে উড়োজাহাজে আগুন

হুথিদের হামলায় রিয়াদ বিমানবন্দরে উড়োজাহাজে আগুন

নভেম্বরের আগে ইরানে হামলা করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

নভেম্বরের আগে ইরানে হামলা করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

তাপে পুড়বে বিশ্ব, তাণ্ডব শুরু ডিসেম্বরে

তাপে পুড়বে বিশ্ব, তাণ্ডব শুরু ডিসেম্বরে

দিল্লি­ যেন দুর্গ, নামানো হচ্ছে ২৩ হাজার সেনা

দিল্লি­ যেন দুর্গ, নামানো হচ্ছে ২৩ হাজার সেনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম