Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কানাডায় আশ্রয় আবেদনে বড় পরিবর্তন, নতুন নিয়ম ৩ নভেম্বর থেকে

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০২ পিএম

কানাডায় আশ্রয় আবেদনে বড় পরিবর্তন, নতুন নিয়ম ৩ নভেম্বর থেকে

ছবি: সংগৃহীত

Advertisement

কানাডায় যারা আশ্রয় বা শরণার্থী হওয়ার আবেদন করতে চান, তাদের জন্য নিয়মকানুন আরও সহজ ও গোছালো করা হচ্ছে। আগামী ৩ নভেম্বর থেকে কানাডা সরকারের অনলাইন পোর্টালে এই নতুন নিয়ম চালু হতে যাচ্ছে। 

যারা ইতোমধ্যেই আবেদন শুরু করেছেন কিন্তু এখনো জমা দেননি, তাদের জন্য আগামী ২ নভেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত সময় রয়েছে। এর মধ্যে আবেদন জমা দিতে পারলে পুরোনো নিয়মেই তা সম্পন্ন করা যাবে এবং নতুন কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না। তবে এর পরে আবেদন করলে নতুন কিছু প্রশ্নের উত্তর দিয়ে আগের তথ্যগুলো একবার মিলিয়ে দেখতে হবে। 

কানাডার সীমান্ত সুরক্ষা সংস্থার (সিবিএসএ) মাধ্যমে যারা আবেদন শুরু করেছেন, তাদের ক্ষেত্রেও নিয়ম প্রায় একই রকম। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে পোর্টালের সাথে অ্যাকাউন্ট যুক্ত না করলে আগের তথ্য মুছে যেতে পারে, তাই নির্ধারিত সময়ের আগেই তা করে নেওয়া ভালো। 

এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো আবেদন প্রক্রিয়া আরও সহজ করা, বারবার একই তথ্য দেওয়ার ঝামেলা কমানো এবং কাজ দ্রুত শেষ করা। এতে করে সঠিক ও সম্পূর্ণ আবেদনগুলো খুব সহজেই সংশ্লিষ্ট বোর্ডের কাছে পৌঁছে যাবে। 

সূত্র: ইমিগ্রেশন.সিএ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কানাডার পুলিশ কর্মকর্তা জায়েদ খান, নেপথ্যে যে কারণ

কানাডার পুলিশ কর্মকর্তা জায়েদ খান, নেপথ্যে যে কারণ

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

বারমুডায় নিখোঁজ এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে সর্বশেষ যা জানা গেল

বারমুডায় নিখোঁজ এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে সর্বশেষ যা জানা গেল

কানাডায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন কেমন হতে পারে?

কানাডায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন কেমন হতে পারে?

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণ মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে কানাডা

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণ মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে কানাডা

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আরও পড়ুন

ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!

ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!

১০ মাসের বেশি সমুদ্রে কাটিয়ে ঘরে ফিরল মার্কিন রণতরি আব্রাহাম লিংকনের নাবিকেরা

১০ মাসের বেশি সমুদ্রে কাটিয়ে ঘরে ফিরল মার্কিন রণতরি আব্রাহাম লিংকনের নাবিকেরা

১৬৫ কিমি বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইসাইয়াস’!

১৬৫ কিমি বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইসাইয়াস’!

মেক্সিকো ধেয়ে আসছে হারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা

ধেয়ে আসছে হারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম