সমাবেশ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার জন্য জনপথ ও কর্তব্য পথ এলাকার চার কিলোমিটারের মধ্যে মোবাইল ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) রাত দশটা থেকে শুরু হয়ে এই নিষেধাজ্ঞা চলবে শনিবার রাত দশটা পর্যন্ত।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ জরুরি ছিল। এর ফলে কনট প্লেস, মান্ডি হাউস, প্রগতি ময়দান ও খান মার্কেটের মতো ব্যস্ত এলাকাগুলোতে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। এর আগে জুলাই মাসেও একটি আন্দোলনের সময় একইভাবে ইন্টারনেট সেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।
তবে জনজীবন এভাবে স্তব্ধ করে দেওয়ার তীব্র সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ মন্তব্য করেছে যে শৃঙ্খলা বজায় রাখতে নিয়ম করা বা নিয়ন্ত্রণ করা ঠিক আছে, কিন্তু তাই বলে সবকিছু পুরোপুরি বন্ধ করে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলা যায় না। তরুণ থেকে শুরু করে বয়স্ক সবারই চলাফেরা ও মৌলিক সুবিধা পাওয়ার অধিকার রয়েছে বলে জানিয়েছে আদালত। সুপ্রিম কোর্টের এই আপত্তির পর সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞাগুলো পুনরায় বিবেচনা করার আশ্বাস দিয়েছে।
উল্লেখ্য, এই সমাবেশকে কেন্দ্র করে দিল্লির প্রায় ৫৭টি মেট্রো স্টেশনের গেট বন্ধ রাখা এবং অন্যান্য রাজ্য থেকে রাজধানীতে আসা ৬০টির বেশি ট্রেন বাতিল করা হয়েছিল।
সূত্র: এনডিটিভি।

-6ac8e4e164f6b.jpg)