দিল্লি বিক্ষোভে রওনা হওয়ার আগে যে বার্তা দিলেন ককরোচ নেতা অভিজিৎ
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৯:২৫ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের দিল্লির যন্তর মন্তরে প্রস্তাবিত ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকে ঘিরে শহরজুড়ে প্রায় ২৫ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। দিল্লির সীমান্ত, রেলস্টেশন, বাস টার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। একই সঙ্গে ৪৫টি মেট্রো স্টেশনে প্রবেশ ও বেরোনোর পথ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে বার্তা দিয়েছেন ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে।
তিনি বলেন, ‘তারা যদি আমাকে আটক বা গ্রেফতার করতে চায়, করুক। আমি তার জন্য প্রস্তুত। আমাকে গ্রেফতার করুক বা আটক করুক, তাতে আমার কিছু যায়-আসে না।’
দিল্লিতে পৌঁছালে আটক করা হবে কিনা, জানতে চাইলে এ কথা বলেন অভিজিৎ। এএনআইকে তিনি এসব কথা বলেন।
মুম্বাই থেকে দিল্লির পথে রওনা হয়েছেন অভিজিৎ। এনআই এর প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দিতে দিপকে মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে রওনা হচ্ছেন।
দিল্লি ছাড়ার আগে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিজিৎ লেখেন, ‘যন্তর মন্তর ২.০ শুরু হয়ে গেছে। জ্ঞানেশ কুমার, ভোট চুরিতে আপনার সহায়তা করার দিন শেষ হয়ে গেছে।’

