Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এবার দিল্লির আন্দোলনে তরুণদের মুখপাত্র নেহা বোরা আটক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পিএম

এবার দিল্লির আন্দোলনে তরুণদের মুখপাত্র নেহা বোরা আটক

নেহা বোরা। ছবি: সংগৃহীত

Advertisement

এবার নকশালপন্থি দল সিপিআইএমএলের (লিবারেশন) ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা আইসার সভাপতি নেহা বোরাকে আটক করেছে পুলিশ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের 

জাতীয় রাজধানীর আইএনএ এলাকার কাছে নির্বিচারে বিক্ষোভকারীদের আটক করছে দিল্লি পুলিশ। আইসা নেত্রী নেহা বোরা এবং সমাজকর্মী যোগেন্দ্র যাদবের নেতৃত্বে ‘দিল্লি হাট’ অভিমুখে একটি পদযাত্রা শুরুর ঠিক পরেই এই আটক শুরু হয়েছে।

আইসা-র সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরাকেও আটক করা হয়েছে।


পুলিশি ধরপাকড়ের মুখে পড়ে নেহা বোরা আগেই বিক্ষোভ কর্মসূচিটি 'দিল্লি হাট'-এ সরিয়ে নেওয়ার ডাক দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘দিল্লি হাটই এখন আমাদের যন্তর মন্তর হয়ে উঠবে।’

বিক্ষোভের আগেই আটক একাধিক পরিচিত মুখ

১০ অক্টোবর যন্তর মন্তরে সিজেপির ডাকা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তরুণেরা দিল্লিতে জড়ো হন। নির্বাচন কমিশনের কথিত অনিয়মের প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল।

কর্মসূচি শুরুর আগেই দিল্লি পুলিশ ধ্রুব রাঠি, তুষার গান্ধী, অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে আটক করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পুলিশের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে সিজেপি।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: দিল্লির বিক্ষোভ


আরও পড়ুন

সম্পর্কিত খবর

ভারতের ওপর কত শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

ভারতের ওপর কত শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

ইসরাইলের সহায়তায় নিজ নাগরিকদের বিরুদ্ধে ভারতের গুপ্তচরবৃত্তি

ইসরাইলের সহায়তায় নিজ নাগরিকদের বিরুদ্ধে ভারতের গুপ্তচরবৃত্তি

গাজায় গণহত্যা চালাতে ইসরাইলকে অস্ত্র দিয়েছে ভারত

গাজায় গণহত্যা চালাতে ইসরাইলকে অস্ত্র দিয়েছে ভারত

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

রণধীর জয়সওয়াল এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

আরও পড়ুন

চালকবিহীন ভয়ংকর যুদ্ধবিমান সামনে আনছে যুক্তরাষ্ট্র

চালকবিহীন ভয়ংকর যুদ্ধবিমান সামনে আনছে যুক্তরাষ্ট্র

ভারতের ওপর কত শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

ভারতের ওপর কত শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

চীন ও বাংলাদেশে স্বর্ণের দামের পার্থক্য কত?

চীন ও বাংলাদেশে স্বর্ণের দামের পার্থক্য কত?

বাংলাদেশি পণ্যে কত শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র?

বাংলাদেশি পণ্যে কত শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম