Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দুপুর ২টায় সংবাদ সম্মেলন করবে সিজেপি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১১:৫১ এএম

দুপুর ২টায় সংবাদ সম্মেলন করবে সিজেপি

ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রানকা। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রানকা ও সৌরভ দাস মুক্তি পেয়েছেন। দিল্লি ক্যান্ট থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর তাদের মুক্তি দেওয়া হয়।

মুক্তি পাওয়ার পর সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রানকা জানিয়েছেন, আজ রোববার (১১ অক্টোবর) দুপুর ২টায় সংবাদ সম্মেলন করবে দলটি।

ভারতীয় সংবাদসংস্থা এএনআইয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে। 

এর আগে শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে অবতরণের পর উড়োজাহাজের ভেতর থেকেই তাদের আটক করে নিয়ে যাওয়া হয়েছিল। রোববার (১১ অক্টোবর) সকালে দিল্লি ক্যান্টনমেন্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত তাদের মুক্তি দেন।

শনিবার দেশজুড়ে রাজনীতিবিদ, অভিনেতাসহ তিন হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। পরে রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়। দিল্লির কেন্দ্রীয় অংশের যন্তর মন্তরে বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীজুড়ে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলে পুলিশ। এতে বিক্ষোভকারীরা এক জায়গায় জড়ো হতে না পেরে শহরের বিভিন্ন স্থানে ছোট ছোট দলে বিভক্ত হয়ে প্রতিবাদ জানান।

ভারতের এনডিএ সরকারের কড়া সমালোচক হিসেবে পরিচিত ইউটিউবার ধ্রুব রাঠিও আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন। শনিবার গভীর রাতে তাকেও মুক্তি দেওয়া হয়।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: দিল্লির বিক্ষোভ

আরও পড়ুন

সম্পর্কিত খবর

যে শর্তে মুক্তি পেলেন সিজেপির তিন নেতা

যে শর্তে মুক্তি পেলেন সিজেপির তিন নেতা

মোদি সরকারের কট্টর সমালোচক কে এই ধ্রুব রাঠি

মোদি সরকারের কট্টর সমালোচক কে এই ধ্রুব রাঠি

মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতা

মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতা

সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হলো ধ্রুব রাঠিকে

সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হলো ধ্রুব রাঠিকে

দিল্লিতে আন্দোলনে নতুন নেতৃত্বে আসা কে এই অজিঙ্ক শিন্ডে

দিল্লিতে আন্দোলনে নতুন নেতৃত্বে আসা কে এই অজিঙ্ক শিন্ডে

বিক্ষোভকারীদের আটক নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ‘অযাচিত হস্তক্ষেপ’ বলল ভারত

বিক্ষোভকারীদের আটক নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ‘অযাচিত হস্তক্ষেপ’ বলল ভারত

আরও পড়ুন

আম্বানির সমর্থকদের ‘যুক্তি হাস্যকর’, ইলন মাস্কের কটাক্ষ

আম্বানির সমর্থকদের ‘যুক্তি হাস্যকর’, ইলন মাস্কের কটাক্ষ

পাকিস্তানের এক প্রদেশে জরুরি অবস্থা জারির উদ্যোগ

পাকিস্তানের এক প্রদেশে জরুরি অবস্থা জারির উদ্যোগ

দুপুর ২টায় সংবাদ সম্মেলন করবে সিজেপি

দুপুর ২টায় সংবাদ সম্মেলন করবে সিজেপি

আন্দোলনের দ্বিতীয় দিনে কী হতে চলেছে দিল্লিতে?

আন্দোলনের দ্বিতীয় দিনে কী হতে চলেছে দিল্লিতে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম