Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

তুরস্কে এরদোগান বিরোধীদের টিভির সম্প্রচার বন্ধ করল পুলিশ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৫ পিএম

তুরস্কে এরদোগান বিরোধীদের টিভির সম্প্রচার বন্ধ করল পুলিশ

ছবি: সংগৃহীত

Advertisement

তুরস্কে বিরোধী দলের ঘনিষ্ঠ একটি টেলিভিশন চ্যানেলের কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। এ ঘটনায় চ্যানেলটির সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে গেছে।

বুধবার (১৪ অক্টোবর) সকালে ইস্তাম্বুলে হাল্ক টিভির কার্যালয়ে এ অভিযান চালানো হয়। চ্যানেলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সকালে কর্মীদের ভবনে প্রবেশ করতে দেওয়া হয়নি। পাশাপাশি চ্যানেলটি পরিচালনার জন্য নতুন একজন ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হয়েছে।

তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আর্থিক অপরাধ তদন্তকারী পুলিশের সদস্যরা চ্যানেলটির কার্যালয়ে তল্লাশি চালিয়েছেন। চ্যানেলটির মালিকের সঙ্গে সংশ্লিষ্ট একটি মামলায় এ অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির খবরও প্রকাশিত হয়েছে।

হাল্ক টিভিকে তুরস্কের বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) ঘনিষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়। চ্যানেলটি প্রায়ই প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ক্ষমতাসীন একে পার্টির সমালোচনা করে থাকে।

এর আগে গত মে মাসে আদালতের এক আদেশে সিএইচপির নেতৃত্ব পরিবর্তন করা হয়। বিরোধী দলটির দাবি, ওই আইনি পদক্ষেপের মাধ্যমে ক্ষমতার ওপর এরদোয়ানের নিয়ন্ত্রণ আরও সুসংহত করা হয়েছে।

এদিকে ইস্তাম্বুলের জনপ্রিয় মেয়র একরেম ইমামোগলু এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন। দুর্নীতির অভিযোগে তাকে আটক করা হয়েছে। এরদোগানের অন্যতম প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত ইমামোগলু তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

সূত্র: বিবিসি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আজারবাইজানে স্কুলে হিজাব নিষিদ্ধ, ক্ষোভ মুসলিমদের

আজারবাইজানে স্কুলে হিজাব নিষিদ্ধ, ক্ষোভ মুসলিমদের

হিজাব পরায় ফ্রান্সের ভিসা পাননি তুরস্কের শিক্ষার্থী

হিজাব পরায় ফ্রান্সের ভিসা পাননি তুরস্কের শিক্ষার্থী

তুরস্কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

তুরস্কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

তুরস্কে ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা

তুরস্কে ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা

তুরস্কে ১৫ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

তুরস্কে ১৫ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

আন্তর্জাতিক জাস্টিস সামিটে যোগ দিতে ইস্তান্বুলে আইনমন্ত্রী

আন্তর্জাতিক জাস্টিস সামিটে যোগ দিতে ইস্তান্বুলে আইনমন্ত্রী

আরও পড়ুন

পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা

পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা

হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান

হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান

সৌদি আরবের নিরাপত্তায় পাশে থাকবে পাকিস্তান: শেহবাজ

সৌদি আরবের নিরাপত্তায় পাশে থাকবে পাকিস্তান: শেহবাজ

মাস্ক-আম্বানি দ্বন্দ্বে নতুন মোড়

মাস্ক-আম্বানি দ্বন্দ্বে নতুন মোড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম