Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পিএম

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরান

ছবি: সংগৃহীত

Advertisement

পারস্য উপসাগরের অতি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সম্প্রতি ওই সমুদ্রপথে বেশ কয়েকটি তেলবাহী ট্যাংকারে একের পর এক হামলার ঘটনা ঘটার পর ইরান এই কঠোর সিদ্ধান্ত নিল। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে জানা গেছে, প্রণালিটি আপাতত সম্পূর্ণ বন্ধ থাকবে এবং কোনো দেশের জাহাজই এটি ব্যবহার করতে পারবে না।

আইআরজিসি নেভি শনিবার (১৭ অক্টোবর) এক কড়া হুশিয়ারিতে জানিয়েছে, যারা ইরানের এই নির্দেশ অমান্য করে প্রণালি পার হওয়ার চেষ্টা করবে, তাদের চরম মাশুল গুনতে হবে। মার্কিন বাহিনীর ওপর ভরসা করার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে, জাহাজগুলোকে আগুনে পুড়েই তা টের পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।

ঘটনার সূত্রপাত হয় হরমুজ প্রণালিতে পানিতে পুঁতে রাখা একটি মাইনের আঘাতে একটি বিশাল তেলের ট্যাংকারে আগুন ধরে যাওয়ার মাধ্যমে। এরপরের দিন থেকে সৌদি আরবের সমুদ্রসীমার কাছাকাছি এলাকাতেও আরও অন্তত দুটি তেলের ট্যাংকারে হামলার খবর পাওয়া যায়। একের পর এক এই বিস্ফোরণ ও হামলার ঘটনার পরই গোটা অঞ্চলের থমথমে পরিস্থিতির মধ্যে ইরান ওই গুরুত্বপূর্ণ নৌপথটি সম্পূর্ণ বন্ধ করে দিল।

সূত্র: আল-জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হরমুজে পুঁতে রাখা মাইনে তেলবাহী সুপারট্যাংকারে বিস্ফোরণ

হরমুজে পুঁতে রাখা মাইনে তেলবাহী সুপারট্যাংকারে বিস্ফোরণ

৩ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাহায্য চায় ইয়েমেন

৩ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাহায্য চায় ইয়েমেন

হরমুজে ২ হাজার ৫০০ কনটেইনারসহ জাহাজডুবি

হরমুজে ২ হাজার ৫০০ কনটেইনারসহ জাহাজডুবি

হরমুজের কাছে আসলে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি ইরানের

হরমুজের কাছে আসলে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি ইরানের

হরমুজে হামলা বাড়াচ্ছে ইরান, লক্ষ্য যুক্তরাষ্ট্র-আমিরাতের তেলবাহী জাহাজ

হরমুজে হামলা বাড়াচ্ছে ইরান, লক্ষ্য যুক্তরাষ্ট্র-আমিরাতের তেলবাহী জাহাজ

হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম?

হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম?

আরও পড়ুন

দ্য হিন্দু’র প্রতিবেদন যন্তর মন্তর যেভাবে হয়ে উঠল আন্দোলনের কেন্দ্রবিন্দু

যন্তর মন্তর যেভাবে হয়ে উঠল আন্দোলনের কেন্দ্রবিন্দু

আল-জাজিরার প্রতিবেদন বিশ্বে বছরে অপচয় ১০৫ কোটি টন খাবার, সবচেয়ে বেশি কোন দেশে?

বিশ্বে বছরে অপচয় ১০৫ কোটি টন খাবার, সবচেয়ে বেশি কোন দেশে?

বিক্ষোভ-জানাজায় অংশ নেওয়ার অভিযোগে সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে যুবক

বিক্ষোভ-জানাজায় অংশ নেওয়ার অভিযোগে সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে যুবক

অজয় দেবগনের বাংলো ভেঙে দিল বিএমসি

অজয় দেবগনের বাংলো ভেঙে দিল বিএমসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম