Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ায় হচ্ছে বাসিন্দাদের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৩ এএম

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ায় হচ্ছে বাসিন্দাদের

Advertisement

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে অন্তত ছয়টি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। আগুনের বিস্তার ঠেকাতে প্রায় ৬ হাজার বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শুক্রবার (১৬ অক্টােবর) উপকূলীয় শহর সান ক্লেমেন্তে থেকে শুরু হওয়া ‘নর্তে ফায়ার’ পরে সান হুয়ান ক্যাপিস্ত্রানো এলাকায় ছড়িয়ে পড়ে। সন্ধ্যা নাগাদ আগুনে প্রায় ২৩১ হেক্টর এলাকা পুড়ে যায় বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার দমকল সংস্থা ক্যাল ফায়ার। এ ঘটনায় প্রায় ১৬ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুই শহরেই খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। খবর আল জাজিরার। 

অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা, কম আর্দ্রতা ও তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। আবহাওয়াবিদদের মতে, ঘণ্টায় ৫৫ থেকে ৯০ কিলোমিটার বেগে বইতে থাকা সান্তা আনা বাতাস পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। শুক্রবার বাতাসের তীব্রতা বেশি থাকলেও শনিবার রাত পর্যন্ত গরম ও শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

দাবানলের ঝুঁকি কমাতে লস অ্যাঞ্জেলেস কাউন্টির কয়েক হাজার বাসিন্দার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বাতাসে বিদ্যুতের তার থেকে স্ফুলিঙ্গ ছড়িয়ে আগুন লাগার আশঙ্কা থেকেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে স্থলবাহিনীর পাশাপাশি হেলিকপ্টারও কাজ করছে।

এদিকে ক্যালিফোর্নিয়ায় আরও দুটি দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা। লস অ্যাঞ্জেলেস কাউন্টির মালিবুর কাছে ছড়িয়ে পড়া ব্রাইসন ফায়ারে প্রায় ৫৯ হেক্টর এলাকা পুড়েছে; আগুনের ১৭ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। অন্যদিকে সান দিয়েগো কাউন্টির হেন্ডারসন ফায়ারে প্রায় ৮৪২ হেক্টর এলাকা পুড়ে গেছে এবং আগুনের ২০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। 

এ আগুনের কারণে মেরিন কর্পসের ক্যাম্প পেন্ডলটন এলাকায় প্রভাব পড়েছে এবং কয়েকটি মহাসড়ক বন্ধ রাখা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

হঠাৎ ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরে যাওয়ার নির্দেশ, নেপথ্যে কী?

হঠাৎ ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরে যাওয়ার নির্দেশ, নেপথ্যে কী?

ক্যালিফোর্নিয়ায় ‘মসজিদে’ হামলা, বন্দুকধারীসহ নিহত ৫

ক্যালিফোর্নিয়ায় ‘মসজিদে’ হামলা, বন্দুকধারীসহ নিহত ৫

ক্রিসমাসের রাতে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ ঝড়বৃষ্টিতে ৩ জনের মৃত্যু

ক্রিসমাসের রাতে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ ঝড়বৃষ্টিতে ৩ জনের মৃত্যু

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর ‍গুলিতে শিশুসহ নিহত ৪, আহত ১০

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর ‍গুলিতে শিশুসহ নিহত ৪, আহত ১০

ক্যালিফোর্নিয়ায় অভিবাসীবাহী নৌকা উল্টে ৪ জনের মৃত্যু

ক্যালিফোর্নিয়ায় অভিবাসীবাহী নৌকা উল্টে ৪ জনের মৃত্যু

আরও পড়ুন

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ায় হচ্ছে বাসিন্দাদের

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ায় হচ্ছে বাসিন্দাদের

কঙ্গোতে সেপ্টেম্বরে এডিএফের হামলায় নিহত ৭৭

কঙ্গোতে সেপ্টেম্বরে এডিএফের হামলায় নিহত ৭৭

শ্রীলঙ্কায় দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয়

শ্রীলঙ্কায় দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয়

মধ্যবর্তী নির্বাচন নিয়ে কী কৌশল সাজাচ্ছেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচন নিয়ে কী কৌশল সাজাচ্ছেন ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম