Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৭:৪১ এএম

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিমানবাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে অন্তত আটজন নিহত হয়েছেন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর সেটি বিধ্বস্ত হয়। বিমানঘাঁটি কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় সোমবার (১৫ জুন) বেলা ১১টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। কয়েক মাইল দূর থেকেও যা চোখে পড়ছিল।

বিবৃতিতে বলা হয়েছে, জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধারকাজ এখনো চলছে। বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন।

১৯৫০-এর দশক থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বোয়িং বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বিমানটি ব্যবহার করে আসছে। বিশাল আকৃতির এই বিমানের ডাকনাম ‘দ্য বাফ’, যা ‘বিগ আগলি ফ্যাট’-এর সংক্ষিপ্ত রূপ।

আকাশ থেকে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার স্থান এখনো ধোঁয়া বের হচ্ছে।

বি-৫২ একটি দীর্ঘপাল্লার কৌশলগত বোমারু বিমান। সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুদ্ধে এ বিমান ব্যবহার করে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী।

বিশাল এই বোমারু বিমান ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম। এটি প্রায় ৭০ হাজার পাউন্ড ওজনের সমরাস্ত্র বহন করতে পারে। এর মধ্যে কয়েক শ সাধারণ বোমা বা ৩২টি পারমাণবিক অস্ত্র–সংবলিত ক্রুজ ক্ষেপণাস্ত্র রাখা যায়।

উড্ডয়নরত অবস্থায় আকাশেই এই বিমানে জ্বালানি ভরা যায়। ফলে এটি বিশ্বের যেকোনো প্রান্তে হামলা চালাতে পারে। স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি ‘নিউক্লিয়ার আমব্রেলা’ বা পারমাণবিক সুরক্ষা কবচ হিসেবে কাজ করত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ক্যালিফোর্নিয়ায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি

ক্যালিফোর্নিয়ায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি

বড় ধসের পর স্বর্ণের বাজারে নতুন মোড়

বড় ধসের পর স্বর্ণের বাজারে নতুন মোড়

ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্কারোপের প্রস্তাবে যা বলল নয়াদিল্লি

ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্কারোপের প্রস্তাবে যা বলল নয়াদিল্লি

যুক্তরাষ্ট্রের আরও ২ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের আরও ২ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

এবার মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট স্থাপন করবে স্পেসএক্স

এবার মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট স্থাপন করবে স্পেসএক্স

আরও পড়ুন

৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে ৬৩ বছরের বৃদ্ধার বিয়ে, নেপথ্যে হৃদয়স্পর্শী গল্প

৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে ৬৩ বছরের বৃদ্ধার বিয়ে, নেপথ্যে হৃদয়স্পর্শী গল্প

সম্পত্তির লোভে ছেলে ও স্বামীকে ধীর বিষপ্রয়োগ, অতপর...

সম্পত্তির লোভে ছেলে ও স্বামীকে ধীর বিষপ্রয়োগ, অতপর...

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শুভেন্দুর দাবি উড়িয়ে দিলেন প্রণব মুখোপাধ্যায়ের ছেলে

শুভেন্দুর দাবি উড়িয়ে দিলেন প্রণব মুখোপাধ্যায়ের ছেলে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম