ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের বাজারে হঠাৎ করেই কমেছে স্বর্ণ ও রুপার দাম। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির বড় বড় গয়নার দোকানগুলোতে স্বর্ণের দাম বেশ খানিকটা কমেছে। ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (আইবিজেএ) ও দ্য ইকোনমিক টাইমস এই তথ্য জানিয়েছে।
দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতার তনিষ্ক শোরুমে বৃহস্পতিবার ২২ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হয়েছে ১২ হাজার ৮৬৫ রুপিতে, যা আগের দিন ছিল ১৩ হাজার ৬৫ রুপি। এছাড়া মালাবার গোল্ড, কল্যাণ জুয়েলার্সসহ অন্য নামী ব্র্যান্ডগুলোতেও প্রতি গ্রাম স্বর্ণের দাম ২০০ রুপি কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৮১৫ রুপিতে। এর মানে দাঁড়ায়, একদিনের ব্যবধানে প্রতি ১০ গ্রাম স্বর্ণে ক্রেতাদের দুই হাজার রুপি কম খরচ করতে হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, মূলত আন্তর্জাতিক কিছু অর্থনৈতিক পরিস্থিতির কারণে স্বর্ণ-রুপার এই দরপতন। যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি আশার চেয়ে কিছুটা বেশি হওয়ায় এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোর প্রস্তুতি নেওয়ায় ডলারের মান বেড়ে গেছে। এছাড়া যুক্তরাষ্ট্র-ইরান ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার সম্ভাবনা তৈরি হওয়ায় মানুষ এখন নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ কেনা কিছুটা কমিয়ে দিয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়ারও এর ওপর প্রভাব পড়েছে। সামনে স্বর্ণের দাম আরও কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: ইকোনমিক টাইমস

