Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দ্বিপক্ষীয় বৈঠক

পুতিনকে ‘বন্ধু’ বললেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০২:০২ পিএম

পুতিনকে ‘বন্ধু’ বললেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

Advertisement

চীনের শেনজেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় পুতিনকে নিজের বন্ধু বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে পুতিনকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, তাদের মধ্যে বহু বছর ধরে ভালো সম্পর্ক রয়েছে। তারা দীর্ঘদিন ধরে একে অপরকে চেনেন। এই বৈঠক থেকে বেশ কিছু ইতিবাচক উদ্যোগের সূচনা হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

হোয়াইট হাউস প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বৈঠকের শুরুতে দুই নেতা করমর্দন করেন। এ সময় ট্রাম্পকে পুতিনের কানে কানে কিছু বলতেও দেখা যায়।

এ ছাড়া হোয়াইট হাউসের র‍্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট থেকে সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত আরেকটি ভিডিওতে ট্রাম্পকে পুতিনের দিকে ইঙ্গিত করে বলতে শোনা যায়, ‘তিনি আমার বন্ধু।’

এদিকে আজ বৃহস্পতিবার সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের অংশগ্রহণে একটি ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। তিন নেতার এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রাম্প-শি ও পুতিনের বৈঠক কখন, কোথায়?

ট্রাম্প-শি ও পুতিনের বৈঠক কখন, কোথায়?

শি’র প্রশংসায় ট্রাম্প, আসছে আরও বাণিজ্য চুক্তি

শি’র প্রশংসায় ট্রাম্প, আসছে আরও বাণিজ্য চুক্তি

ইরান যুদ্ধ শেষ করতে চীন-রাশিয়ার সাহায্য লাগবে না: ট্রাম্প

ইরান যুদ্ধ শেষ করতে চীন-রাশিয়ার সাহায্য লাগবে না: ট্রাম্প

রাজনৈতিক ক্ষতি হলেও ইরানে আবারও হামলা চালাতে প্রস্তুত ট্রাম্প

রাজনৈতিক ক্ষতি হলেও ইরানে আবারও হামলা চালাতে প্রস্তুত ট্রাম্প

ট্রাম্প, এপস্টেইন ও রাশিয়া সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ডয়চে ব্যাংকের নথি ফাঁস ট্রাম্প, এপস্টেইন ও রাশিয়া সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

যুক্তরাষ্ট্র-ইরান কি ফের যুদ্ধে জড়াচ্ছে?

যুক্তরাষ্ট্র-ইরান কি ফের যুদ্ধে জড়াচ্ছে?

আরও পড়ুন

দ্বিপক্ষীয় বৈঠক পুতিনকে ‘বন্ধু’ বললেন ট্রাম্প

পুতিনকে ‘বন্ধু’ বললেন ট্রাম্প

রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতের রায় আজ

রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতের রায় আজ

ট্রাম্প-শি ও পুতিনের বৈঠক কখন, কোথায়?

ট্রাম্প-শি ও পুতিনের বৈঠক কখন, কোথায়?

রাহুলকে ভারতের মীরজাফর বলে কটাক্ষ বিজেপি নেতার

রাহুলকে ভারতের মীরজাফর বলে কটাক্ষ বিজেপি নেতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম