Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, মস্কোর রাষ্ট্রদূতকে তলব কানাডার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০২:০১ পিএম

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, মস্কোর রাষ্ট্রদূতকে তলব কানাডার

সংগৃহীত ছবি

Advertisement

পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কানাডা। এ নিয়ে প্রতিবাদ জানাতে শুক্রবার (২৭ নভেম্বর)  অটোয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আনাদোলুর 

কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মস্কোর ‘বেপরোয়া আগ্রাসনের সর্বশেষ উদাহরণ’।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড অনিচ্ছাকৃতভাবে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

কানাডা আরও জানায়, তারা মিত্র দেশগুলোর পাশে রয়েছে। একই সঙ্গে ন্যাটোর ভূখণ্ডের প্রতিরক্ষা নিশ্চিত করা এবং ইউক্রেনকে সহায়তা দেওয়ার বিষয়ে অটোয়া সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।


এদিকে, পোল্যান্ডের আইনজীবীরা জানিয়েছেন, দেশটির আকাশসীমায় প্রবেশ করা রাশিয়ার তিনটি খ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। শুক্রবার ইউক্রেনে রাশিয়ার হামলার সময় ক্ষেপণাস্ত্রগুলো পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করেছিল।

পোল্যান্ডের লুবলিন অঞ্চলের জেলা কৌঁসুলি কার্যালয় রোববার জানায়, পূর্বাঞ্চলীয় লুবলিন অঞ্চলের নোভি লিপোভিচ এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সাবকারপাথিয়া অঞ্চলের রুদনিক ও মলোদিচ এলাকায় ক্ষেপণাস্ত্রের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে।


কৌঁসুলিদের প্রাথমিক তদন্তে দেখা গেছে, তিনটি ক্ষেপণাস্ত্রই রাশিয়ার মস্কো অঞ্চলের দুবনা শহরে তৈরি। এগুলো চলতি বছরের অক্টোবর অথবা নভেম্বরে উৎপাদন করা হয়েছিল।

পোল্যান্ডের আকাশসীমায় রুশ ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনায় ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়ে

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সোভিয়েত আমলের পর সর্বোচ্চ সামরিক বাজেট রাশিয়ার

সোভিয়েত আমলের পর সর্বোচ্চ সামরিক বাজেট রাশিয়ার

রাশিয়ার সামরিক বাজেটে রেকর্ড, বরাদ্দ ৬০৬ বিলিয়ন ডলার

রাশিয়ার সামরিক বাজেটে রেকর্ড, বরাদ্দ ৬০৬ বিলিয়ন ডলার

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক সাবমেরিন উদ্বোধন করলেন পুতিন

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক সাবমেরিন উদ্বোধন করলেন পুতিন

ইউক্রেনের ‘ভাল্লুকের ফাঁদ’, বাড়ছে রুশ সেনাদের প্রাণহানি

ইউক্রেনের ‘ভাল্লুকের ফাঁদ’, বাড়ছে রুশ সেনাদের প্রাণহানি

ট্রাম্প-পুতিনের বন্ধুত্বকে হিটলারের বন্ধুত্বের সঙ্গে তুলনা

ট্রাম্প-পুতিনের বন্ধুত্বকে হিটলারের বন্ধুত্বের সঙ্গে তুলনা

‘বন্ধু’ ভারতকে সরিয়ে পাকিস্তানের হাত ধরছে মস্কো

‘বন্ধু’ ভারতকে সরিয়ে পাকিস্তানের হাত ধরছে মস্কো

আরও পড়ুন

করাচিতে বহুতল ভবনধসে প্রাণহানি বেড়ে ১১

করাচিতে বহুতল ভবনধসে প্রাণহানি বেড়ে ১১

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, মস্কোর রাষ্ট্রদূতকে তলব কানাডার

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, মস্কোর রাষ্ট্রদূতকে তলব কানাডার

‘তিনি নিশ্চয়ই আবার ধর্ষণের শিকার হতে চাইছেন’

‘তিনি নিশ্চয়ই আবার ধর্ষণের শিকার হতে চাইছেন’

সোভিয়েত আমলের পর সর্বোচ্চ সামরিক বাজেট রাশিয়ার

সোভিয়েত আমলের পর সর্বোচ্চ সামরিক বাজেট রাশিয়ার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম