Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

১০০ ফুট দোসা বানিয়ে ভারতীয় রাঁধুনিদের রেকর্ড (ভিডিও)

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০১৯, ১০:৫৮ এএম

১০০ ফুট দোসা বানিয়ে ভারতীয় রাঁধুনিদের রেকর্ড (ভিডিও)

Advertisement

১০০ ফুট লম্বা দোসা বানিয়ে রেকর্ড গড়ল ভারতের চেন্নাইয়ের একদল রাঁধুনি।

দুটি বাস পর পর দাঁড় করালে যতটা লম্বা হবে, ততটা ছিল ওই দোসাটি।

শুক্রবার আইআইটি মাদ্রাজের ক্যাম্পাসে বিশালাকার এই দোসাটি তৈরি করা হয়।

এটি তৈরিতে ব্যস্ত ছিলেন ৬০ জন রাঁধুনি।

বিশ্বের বৃহত্তম দোসা বলা হচ্ছে এটিকে। কেননা এর আগের রেকর্ডটি ছিল ২০১৪ সালের।  

সেই সময় ভারতের আমদাবাদের হোটেল দাসপাল্লা প্রায় ৫৫ ফুট লম্বা দোসা তৈরি করে বিশ্বের সবচেয়ে লম্বা দোসা তৈরির রেকর্ড করেছিল।

সেই হিসাবে চার বছর পর রেকর্ডটি ভাঙল চেন্নাইয়ের আইআইটি ক্যাম্পাস।

১০০ ফুট লম্বা দোসা তৈরির ভিডিওটি দেখুন:

 

জানা গেছে, বৃহৎ ওই দোসাটি তৈরিতে লেগেছে সাড়ে ৩৭ কেজি তরল গোলা। আর ওই গোলা তৈরি করতে লেগেছে চালের গুঁড়া ১০ কেজি, ২ কেজি মটর ডাল, ৫০০ গ্রাম ছোলা, ৫০০ লবণ ও সাড়ে ৯ লিটার পানি।

এত বড় দোসাটি বিশেষভাবে তৈরি করা হয়েছিল ১০৫ মিটার লম্বা দোসা প্যান।
 

 

 

Advertisement

দোসা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম