Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাটের সাজা হচ্ছে যুক্তরাষ্ট্রে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০২:২২ পিএম

মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাটের সাজা হচ্ছে যুক্তরাষ্ট্রে

কুখ্যাত মাদ্রক সম্রাট হোয়াকিন 'এল চ্যাপো' গুজমান

Advertisement

মেক্সিকোর কুখ্যাত মাদ্রক সম্রাট হোয়াকিন 'এল চ্যাপো' গুজমানকে মাদক পাচারের ১০টি অভিযোগে দোষী সাব্যস্ত করেছে মার্কিন ফেডারেল আদালত।

এ অভিযোগে তার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে। খবর রয়টার্সের।  

বিশ্বের সবচেয়ে সংগঠিত মাদক পাচার ও অপরাধ চক্র সিনালোয়ার নেতৃত্ব দেয়া এবং সীমান্ত দিয়ে হাজার হাজার টন মাদক পাচারের অভিযোগ আনা হয়েছিল গুজমানের বিরুদ্ধে এ মামলায় । আইনজীবীরা বলছেন, সিনালোয়াই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় মাদক সরবরাহ চক্র।

গুজমান মেক্সিকোর  সুরক্ষিত কারাগার আল্টিপ্লানো থেকে দ্বিতীয়বার পালানোর পর তাকে ২০১৬ সালের জানুয়ারিতে ফের আটক করে পুলিশ।

ওই বছরই গুজমানকে বিচারের জন্য যুক্তরাষ্ট্রে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয় এবং ২০১৭ সালে তাকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হয়।

 

Advertisement

কুখ্যাত মাদক

Advertisement

আরও পড়ুন

মার্কিন নৌ অবরোধ ভাঙতে সামরিক পদক্ষেপের হুমকি ইরানের

মার্কিন নৌ অবরোধ ভাঙতে সামরিক পদক্ষেপের হুমকি ইরানের

জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ চুক্তি ছাড়াই শেষ হলো কপ-৩১ সম্মেলন

চুক্তি ছাড়াই শেষ হলো কপ-৩১ সম্মেলন

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াবে মালয়েশিয়া-পাকিস্তান

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াবে মালয়েশিয়া-পাকিস্তান

সিএনএনের অনুসন্ধান মার্কিন কর্মকর্তাদের যে কৌশলে ফাঁদে ফেলছে চীনা গুপ্তচররা

মার্কিন কর্মকর্তাদের যে কৌশলে ফাঁদে ফেলছে চীনা গুপ্তচররা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম