Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পিকেকের হামলায় ৪ তুর্কি সেনা নিহত

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০১৯, ০৪:৪৬ পিএম

পিকেকের হামলায় ৪ তুর্কি সেনা নিহত

ছবি: সংগৃহীত

Advertisement

নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্থান ওয়ার্কার্স পার্টির(পিকেকে) সঙ্গে সংঘর্ষে তুরস্কের চার সেনা নিহত হয়েছেন। শুক্রবার ইরাকি সীমান্তে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

ডিমিরোরেন সংবাদ সংস্থা জানিয়েছে, হাক্কারি প্রদেশের পাহাড়ি কুখুরকা জেলায় একটি সেনা ঘাঁটি হামলার শিকার হয়েছে। পরবর্তীতে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে তুর্কি সেনাবাহিনী।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তুরস্ক-ইরাক সীমান্তে চলমান অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে দুই সেনা নিহত হয়েছেন। যদিও তাদের বাঁচাতে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছিল।

এছাড়া আরও দুই সেনা নিহত ও ছয়জন আহত হয়েছেন বলে খবরে বলা হয়েছে।

তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা অব্যাহত রয়েছে। ১৯৮৪ সাল থেকে দক্ষিণপূর্ব কুর্দিশ এলাকায় স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করে আসছে পিকেকে বিদ্রোহীরা।

তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

Advertisement

তুরস্ক

Advertisement

আরও পড়ুন

ভোট বাঁচাতে দিল্লিতে শক্তি প্রদর্শন বিরোধী জোটের

ভোট বাঁচাতে দিল্লিতে শক্তি প্রদর্শন বিরোধী জোটের

এপি’র প্রতিবেদন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

মন্ত্রী-আমলাদের নিয়ে সামরিক প্রশিক্ষণে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী

মন্ত্রী-আমলাদের নিয়ে সামরিক প্রশিক্ষণে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী

সৌদির বিভিন্ন অঞ্চলে ‘রেড অ্যান্ড অরেঞ্জ অ্যালার্ট’ জারি

সৌদির বিভিন্ন অঞ্চলে ‘রেড অ্যান্ড অরেঞ্জ অ্যালার্ট’ জারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম