Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

আপিল খারিজ, রয়টার্সের ২ সাংবাদিকের সাজা বহাল

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০১৯, ০২:৪৭ পিএম

আপিল খারিজ, রয়টার্সের ২ সাংবাদিকের সাজা বহাল

ছবি: এএফপি

Advertisement

রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে নিপীড়নের খবর সংগ্রহ করতে গিয়ে আটক বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিকের সাত বছরের সাজা মিয়ানমারের সর্বোচ্চ আদালতেও বহাল রাখা হয়েছে।

এতে সামরিক শাসন থেকে বের হয়ে এসে গণতান্ত্রিক উত্তরণ নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। দুই সাংবাদিককে মুক্তি দিতে আন্তর্জাতিক আহ্বানের মধ্যেই তাদের আপিল খারিজ করে মঙ্গলবার দেশটির সুপ্রিমকোর্ট এ রায় দেন। 

এ সময় তাদের আদালতে হাজির করা হয়নি। তবে হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে তাদের স্ত্রীদের আদালত চত্বর থেকে বের হতে দেখা গেছে।

রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে সাংবাদিক ওয়া লোন (৩২) এবং কিয়াও সো ওকে (২৮) গত বছর সেপ্টেম্বরে সাত বছরের কারাদণ্ড দেন ইয়াঙ্গুনের জেলা জজ আদালত। পরে হাইকোর্টেও ওই রায় বহাল থাকে।

রাজধানী নেইপিদোতে সুপ্রিমকোর্টের বিচারপতি সোয়ে নায়েং বলেন, তাদের আপিল খারিজ করে সাত বছরের সাজা বহাল রাখা হয়েছে। 

২০১৬ সালে রয়টার্সে যোগ দেয়া সাংবাদিক ওয়া লোন রাখাইন রাজ্যে রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন ঘটনার সংবাদ প্রকাশ করেছেন। আর কিয়াও সো ও গত বছর সেপ্টেম্বর থেকে রয়টার্সের প্রতিবেদক হিসাবে কাজ করে আসছিলেন।

ইয়াঙ্গুনে পুলিশ কর্মকর্তাদের এক ডিনারের আমন্ত্রণে যাওয়ার পর ২০১৭ সালের ১২ ডিসেম্বর তাদের গ্রেফতার করা হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়, রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গোপন নথিপত্র ছিল তাদের কাছে।

এই দুই সাংবাদিককে ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে আটক রাখা হয়েছে। ওয়া লোনের স্ত্রী পানেই মন বলেন, আমাদের স্বামীরা খারাপ কিছু করেননি। তাদের দ্রুত মুক্তি দাবি করছি।

Advertisement

আপিল

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম