Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

শ্রীলংকায় প্রাণঘাতী হামলার ঘটনায় ১৪০ জনকে খুঁজছে পুলিশ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০১৯, ০২:২১ পিএম

শ্রীলংকায় প্রাণঘাতী হামলার ঘটনায় ১৪০ জনকে খুঁজছে পুলিশ

ছবি: এএফপি

Advertisement

শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপলা সিরিসেনা বলেছেন, রোববারের ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় তারা ১৪০ সন্দেহভাজনকে খুঁজছেন। এ হামলায় ২৫৩ জন নিহত ও পাঁচশতাধিক আহত হয়েছেন।

শুক্রবার কলম্বোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশে আইএসের তৎপরতা পুরোপুরি নিয়ন্ত্রণ করার সক্ষমতা শ্রীলংকার রয়েছে।

এ হামলার ঘটনায় দেশটির মুসলমানদের যাতে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করা না হয়, দেশবাসীর কাছে সেই আহ্বানও তিনি জানিয়েছেন।

সাংবাদিকদের তিনি বলেন, বেশ কয়েক জন শ্রীলংকান যুবক ২০১৩ সাল থেকে সন্ত্রাসী তৎপরতায় জড়িত। কিন্তু এই আসন্ন হামলা নিয়ে প্রতিরক্ষা ও পুলিশ প্রধান তাকে অবগত করেননি।

এই বিস্ফোরণে মূল ভূমিকা রাখা হাশেম সাংগ্রি লা হোটেলে হামলার সময় নিহত হয়েছেন বলে জানান লংকান প্রেসিডেন্ট।

তিনি বলেন, দেশটির বিলাসবহুল হোটেলে সঙ্গী ইলহামকে সঙ্গে নিয়ে হামলা চালিয়েছেন হাশেম। সিসিটিভির ফুটেজ ও গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তিনি এসব কথা বলেন।

হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক এস্টেট। 

Advertisement

শ্রীলংকান

Advertisement

আরও পড়ুন

স্বর্ণের দামে বড় পতন

স্বর্ণের দামে বড় পতন

ইসরাইলের জন্য এনভিডিয়া কেন এত গুরুত্বপূর্ণ?

ইসরাইলের জন্য এনভিডিয়া কেন এত গুরুত্বপূর্ণ?

চালকবিহীন ভয়ংকর যুদ্ধবিমান সামনে আনছে যুক্তরাষ্ট্র

চালকবিহীন ভয়ংকর যুদ্ধবিমান সামনে আনছে যুক্তরাষ্ট্র

ভারতের ওপর কত শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

ভারতের ওপর কত শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম